ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শোয়েব মালিকের অন্যরকম ট্রিপল সেঞ্চুরি

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টুয়েন্টি ম্যাচ খেলার ট্রিপল সেঞ্চুরি করে ফেললেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। প্রথম পাকিস্তানি হিসাবে এই কীর্তি গড়লেন শোয়েব। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসের হয়ে বুধবার মাঠে নেমেই এমন মাইলফলক স্পর্শ করেন তিনি।

৩৬ বছর বয়সী মালিক জাতীয় দল সহ ভিন্ন ভিন্ন ১৫টি দলের হয়ে টি-টুয়েন্টি খেলেছেন। ১৩ বছরের ক্যারিয়ারে তিনি ঘরোয়া ক্রিকেটেওবেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন।

টি-টুয়েন্টিতে বিভিন্ন দলকে এ পর্যন্ত ৯৭ বার নেতৃত্ব দিয়েছেন। এতে তার জয়ের রেকর্ড ৬৯ শতাংশ। পিএসএলে এবার মুলতানের নেতৃত্বেও রয়েছেন তিনি। টি-টুয়েন্টি ফরম্যাটে সবচেয়ে সফল অধিনায়কও মালিক।

মালিক এ পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন, কুমিল্লাহভিক্টোরিয়ান্স, করাচি কিংস, মুলতান সুলতানস, পাকিস্তান, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, শিয়ালকোট রিজিওন এবং শিয়ালকোট স্ট্যালিয়নসের মত দলকে।

বিশ্বজুড়ে টি-টুয়েন্টি খেলা মালিক এই ফরম্যাটে পাকিস্তানিদের মধ্য সবচেয়ে বেশি রান করেছেন। সবমিলিয়ে এ পর্যন্ত ৭৬৫৪ রান করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শোয়েব মালিকের অন্যরকম ট্রিপল সেঞ্চুরি

আপডেট সময় ০৫:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮