ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নওমুসলিম তরুণী হাদিয়ার বিয়ে বৈধ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত তোলপাড় করা নওমুসলিম তরুণী হাদিয়া জাহানের বিয়ে বৈধ বলে ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে হাদিয়াকে তার মুসলিম স্বামী শাফিন জাহানের সঙ্গে থাকারও অনুমতি দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি দিপক মিশ্রর সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।

২৫ বছর বয়সী মেডিকেল ছাত্রী আকিলা আশোকান হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। পরে মুসলিম ছাত্র শাফিন জাহানের সঙ্গে পরিচয় ও নিজ ইচ্ছায় তাকে বিয়ে করেন। বিয়ের আগে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে হাদিয়া নাম গ্রহণ করেন তিনি।

ঘটনা জানতে পেরে হাদিয়ার পরিবারের পক্ষ থেকে ‘লাভ জিহাদ’ এর অভিযোগ তোলা হয় শাফিনের বিরুদ্ধে। সে অনুযায়ী কেরালার একটি নিন্ম আদালত গত বছরই রায় দেয় যে, তরুণীকে ‘মগজধোলাই’ করে ধর্মান্তরিত ও বিয়ে করার কারণে এটি বৈধতা নেই।

বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরে ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা চলছিল। উগ্রপন্থি হিন্দুত্ববাদীরা বিয়েটিকে ‘লাভ জিহাদ’ হিসেবে অভিহিত করে প্রচারণা চালায় এবং এটি বাতিলের দাবি জানায়।

সর্বশেষ গত নভেম্বরে কেরালা রাজ্যের উচ্চ আদালত বিয়েকে বৈধ ঘোষণা করে রায় দেয়। এর বিরুদ্ধে হাদিয়ার বাবা-মা দেশের সর্বোচ্চ আদালতে আপিল করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নওমুসলিম তরুণী হাদিয়ার বিয়ে বৈধ

আপডেট সময় ০২:০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮