ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পড়াতে গিয়ে পরকীয়া, গৃববধূ হত্যায় শিক্ষক গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দরে প্রবাসীর স্ত্রী নিপা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সোহেল ভূইয়া (৩০)। বৃহস্পতিবার সদর মডেল থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, বন্দরের ৫৫৮নং উইলসন রোডের ভূইয়া বাড়ি এলাকার রহমত উল্লাহর ছেলে সোহেল ভূইয়া বন্দরের আলীনগর এলাকার এক প্রবাসীর দুই ছেলেকে প্রাইভেট পড়াতেন। একপর্যায়ে প্রবাসীর স্ত্রী নিপা বেগমের সঙ্গে শিক্ষক সোহেল ভূইয়ার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। স্বামীর অনুপস্থিতে র্দীঘদিন ধরে চলে তাদের মন দেয়া-নেয়া।

পরে সম্পর্কের টানাপোড়েনের জের ধরে গত ২০১৭ সালের ১১ নভেম্বর গৃহশিক্ষক সোহেল ভূইয়া দুই সন্তানের জননী নিপা বেগমকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। অগ্নিদগ্ধ নিপাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। পরে হাসপাতালে নিপার লাশ রেখে পালিয়ে যান সোহেল। এ ব্যাপারে নিহত গৃহবধূ নিপা বেগমের খালাত ভাই গোলাম নবী রনী বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বন্দর থানার ওসি শাহীন মণ্ডল দৈনিক আকাশকে জানান, নিপা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গৃহশিক্ষক সোহেল ভূইয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পড়াতে গিয়ে পরকীয়া, গৃববধূ হত্যায় শিক্ষক গ্রেফতার

আপডেট সময় ১০:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮