ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সমাবেশস্থলের বাইরে নারী লাঞ্ছিত হলে দায় সরকারের, দলের নয়: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সমাবেশস্থলের বাইরে নারী লাঞ্ছিত হওয়ার কোনো ঘটনা ঘটলে সেটা আমাদের দলের বিষয় নয়, তবে সরকারের দায় আছে। এই সরকারের আমলে এ ধরনের ঘটনায় কেউ ছাড় পায়নি এবং গতকাল যদি ঘটে থাকে কেউ ছাড় পাবে না।

৭ই মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইভ টিজিং ও নারীদের ওপর যৌন হয়রানির অভিযোগ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের অন্য নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। ফলে এই দলের নেতাকর্মীরা নারী লাঞ্ছনার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না। তবে যারাই এর সঙ্গে জড়িত থাকুক, খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টরা কাজ করবেন।

বুধবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা আয়োজন করে আওয়ামী লীগ।

এদিন বাংলামোটর, শাহবাগসহ ছয়টি এলাকায় নারীরা জনসভায় অংশ নিতে আসা ব্যক্তিদের মাধ্যমে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ এসেছে। অভিযোগকারী নারীরা বলছেন, বিভিন্ন কাজে বাসা থেকে বের হয়ে রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছেন তারা। অশ্রাব্য গালি থেকে শুরু করে গায়ে বোতলের পানি ছিটিয়ে দেওয়া, বোতল ছুঁড়ে মারা এবং ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্থা করার মতো ঘটনাও ঘটেছে। অনেক নারীই সামাজিক যোগাযোগের মাধ্যমে এসব ঘটনার কথা তুলে ধরেছেন। অভিযোগের খবর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সমাবেশস্থলের বাইরে নারী লাঞ্ছিত হলে দায় সরকারের, দলের নয়: কাদের

আপডেট সময় ০৮:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮