ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গরমে সানস্ক্রিনের ব্যবহার

আকাশ নিউজ ডেস্ক:

সূর্যের অতি বেগুনি রশ্মি ‘বি’ আমাদের ত্বকের নানাবিধ ক্ষতি করে। ফলে ত্বকের উজ্জ্বলতা-কোমলতা নষ্ট হয়। সানস্ক্রিনের মধ্যে রয়েছে সান প্রটেকশন ফ্যাক্টর। এটি বিভিন্ন অনুপাতের হয়ে থাকে, যেমন- ১৫, ৩০, ৪৫, ৫০ থেকে ৬০ পর্যন্ত।

সান প্রটেকশন ফ্যাক্টর কী- মনে করুন আপনি রোদে দাঁড়িয়েছেন। যদি এমন হয় যে, ১০ মিনিট দাঁড়ালেই আপনার ত্বক পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়, তাহলে যদি এসপিএফ ১৫ সানস্ক্রিনটি ব্যবহার করেন সে ক্ষেত্রে ১০x১৫=১৫০ মিনিট আপনি অনায়াসেই রোদে থাকতে পারবেন।

অর্থাৎ এই ১৫০ মিনিট সূর্য রশ্মি আপনার ত্বককে ক্ষতি করতে পারবে না। ত্বকের রঙ যত সাদা হবে অর্থাৎ মেলানিন যত কম থাকবে, ত্বক তত সূর্য রশ্মির প্রতি নাজুক হবে। যাদের ত্বক কালো, তাদের এসপিএফ ৮-১৫ পর্যন্ত ব্যবহার করলেই চলে।

কারা ও কখন সানস্ক্রিন ব্যবহার করবেন- শুধু গ্রীষ্ম নয়, শীত এমনকি মেঘলা দিনেও সানস্ক্রিন ব্যবহার করতে হয়। ত্বকের রঙ যেমনই হোক না কেন, ত্বক ভালো রাখতে সবারই বিভিন্ন মাত্রার সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন হয়। ত্বক সূর্যালোকে যেখানে উন্মুক্ত হয়, সেখানেই সানস্ক্রিন মাখতে হবে।

রোদে যাওয়ার ৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করা ভালো। কারও কারও এটি লাগানোর ফলে অ্যালার্জিজনিত উপসর্গ যেমন জ্বালাপোড়া কিংবা চুলকানি হতে পারে। সে জন্য তৈলাক্ত বা শুষ্ক মুখ কিংবা ব্রণ বা কালো দাগ আছে- এমন ত্বকের জন্য কোন সানস্ক্রিন উপযুক্ত, তা আপনার চিকিৎসকই বলে দেবেন।

ডা. দিদারুল আহসান

ত্বক ও যৌনব্যাধি বিশেষজ্ঞ

আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা

মোবাইল ফোন : ০১৭১৫৬১৬২০০

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গরমে সানস্ক্রিনের ব্যবহার

আপডেট সময় ০৭:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮