ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নগরবাসীর কাছে কাদেরের দুঃখ প্রকাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

৭ মার্চের জনসভার জন্য নগরবাসীর ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সহনশীল দৃষ্টিতে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছেন।

কাদের বলেন, তারা সব জনসভা সাপ্তাহিক ছুটির দিন শুক্র অথবা শুনিবার ছুটির দিন করেছেন। কিন্তু ৭ মার্চ এবার কর্মদিবসে পড়ে যাওয়ায় কিছু করার ছিল না।

১৯৭১ সালর ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মরণে আজ বুধবার একই ময়দানে আওয়ামী লীগের জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বেলা আড়াইটার দিকে এই জনসভা শুরু হলেও নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে সকাল থেকেই। জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন বলে নিরাপত্তাতেও কড়াকড়ি আছে। আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

গত অক্টোবরে এই ভাষণটিকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ার পর এবার প্রথমবারের মতো পালন করা হচ্ছে দিবসটি। আর অন্যান্য বছরের তুলনায় এবার জনসভায় লোক সমাগমও বেশি করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল।

এ জন্য ভাড়া করা হয়েছে বাস, ট্রেন। আর এ কারণে নগর পরিবহনে সংকট দেখা দিয়েছে। যেসব বাস যাত্রী পরিবহন করত, সেগুলো নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আমাদের অন্যান্য জনসভাগুলো ছুটির দিনে শুক্রবার ও শনিবার করেছি। কিন্তু এই দিনটি সকল বাঙালির সম্পদ। এই দিনটি পরিবর্তন করা যায় না।’

নগরবাসীর উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আপনাদের একটু কষ্ট হলেও সহনশীল হওয়ার জন্য অনুরোধ জানাই।’

কাদের বলেন, স্বাধীনতাবিরোধীরা এই দিনটি মুছে দিতে চেয়েছিল। কিন্তু আর এটি কেবল বাঙালির ইতিহাস নয়, সারা বিশ্বের সম্পদে পরিণত হয়েছে।

আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও তাগিদ দেন আওয়ামী লীগ নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নগরবাসীর কাছে কাদেরের দুঃখ প্রকাশ

আপডেট সময় ০৩:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮