ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিছিলের নগরী ঢাকা

অাকাশ জাতীয় ডেস্ক:

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে মিছিলের নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হওয়ার বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই বিভিন্নপ্রান্ত থেকে নানা রঙ বেরঙের পোশাক পড়ে অনুষ্ঠানস্থলে মিছিলসহ আসতে থাকেন নেতাকর্মীরা।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর তরফ থেকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই জনসভায় সর্বোচ্চ উপস্থিতির কথা বলেছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সেই লক্ষ্যে সকাল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকার থানা ও ওয়ার্ডের বাইরেও রাজধানীর আশপাশের এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে থাকেন।

সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, লাল-সবুজের টি-শার্ট ও মাথায় ক্যাপ পরে পায়ে হেঁটে বা পিকআপ ভ্যান, ট্রাক ও বাসযোগে বিভিন্ন সড়ক ধরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসছেন নেতাকর্মীরা। মিছিলে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী-সমর্থকরা আছেন।

বেলা সোয়া দুইটার পর আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। বেলা তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগের জনসভায় অংশ নিতে রাজধানীর আশপাশের জেলাগুলো থেকেও আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃতিপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে এসে যোগ দিচ্ছেন। নেতাকর্মীদের মিছিল-স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ। ঢোল-তবলাসহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের বাজনায় পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

এদিকে জনসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কাজ করছেন। সমাবেশ ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশস্থলে প্রবেশ মুখে আর্চওয়ে দিয়ে নিরাপত্তা তল্লাশি করে ঢুকতে দেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিছিলের নগরী ঢাকা

আপডেট সময় ০২:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮