ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রাকৃতিকভাবে ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়

আকাশ নিউজ ডেস্ক: 

অামরা শরীরের যত্ন নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ক্রিম পেয়ে থাকি কসমেটিক্সের দোকানে। কিন্তু এগুলো কোন আমূল পরিবর্তন আনে না। তবে পরিষ্কার ও নিয়মিত যত্নের মাধ্যমে কিছুটা পরিবর্তন আনা সম্ভব। বাজারে পাওয়া রং ফর্সাকারী ক্রিম ব্যবহার না করে প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করা ভাল। সেটা দীর্ঘস্থায়ী হবে।

কাঁচা দুধ :
হাত পা ফর্সা করতে কাঁচা দুধ খুবই কার্যকরী। কাঁচা দুধে আছে ল্যাকটিক এসিড, যা ত্বকের ভিতর থেকে ফর্সা করে। কাঁচা দুধ ব্যবহার করতে আপনি প্রথমে একটি তুলা দিয়ে বল বানান। তারপর তুলার বল কাঁচা দুধে ভিজিয়ে হালকা ভাবে ঘষে ঘষে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন কাঁচা দুধ ব্যবহার করলে খুব কম সময়েই আপনি সুন্দর হাত পা পাবেন।

দুধ ও শুকনা কমলার খোসা :
শুকনা কমলার খোসা আপনার ত্বকের জন্য খুবই উপকারী। বিশেষ করে কমলার খোসা ত্বকের কালচে ভাব দূর করে এবং ত্বকের ময়লা পরিষ্কার করে। আপনি প্রথমে কড়া রোদে কমলার খোসা রেখে তা ভালোভাবে শুকিয়ে নিন। কমলার খোসা শুকিয়ে গেলে তা ভালোভাবে পাউডার করে একটি পাত্রে সংরক্ষণ করুন। এরপর ৪ টেবিল চামচ শুকনা কমলার খোসার গুঁড়ো নিয়ে তার সাথে দুধ মিশিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিন। পেস্টটি হাতে ও পায়ে লাগিয়ে নিন এবং লাগানোর ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

টমেটোর রসের সাথে চন্দনের গুঁড়া ও হলুদের মিক্স :
প্রাকৃতিক ব্লিচিং উপাদান আছে টমেটোর রসে। ত্বকের যত্নে হলুদের কোন জুড়ি নেই। ত্বক থেকে বয়সের দাগ, রোদের পোড়া দাগ ও ব্রণের দাগ দূর করে হলুদ। চন্দনের গুঁড়া ত্বকের ভিতর থেকে ময়লা পরিষ্কার করে ও ত্বককে ফর্সা করতে সাহায্য করে। এই মাস্কটি ব্যবহার করতে প্রথমে ২ টেবিল চামচ টমেটোর রস, ১ চামচ হলুদের গুঁড়া ও ২ টেবিল চামচ চন্দনের গুঁড়ার সাথে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। পেস্টটি হাত পায়ে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এই মাস্কটি ব্যাবহার করে আপনি পেতে পারেন ফর্সা চেহারা।

শসা :
শসার রস কালো দাগ দূর করতে বেশ প্রচলিত। এটি তৈরি করতে প্রথমে ১ টেবিল চামচ এলোভেরার রস নিন এবং তার সাথে ৩ টেবিল চামচ শসার রস মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি হাতে ও পায়ে লাগান। লাগানোর ১০ মিনিট পর তা ধুয়ে ফেলুন। এটি শরীরের আর্দ্রতা ধরে রাখতে এবং ভেতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে দেহ শীতল রাখতে সহায়তা করে।

বেসনের মাস্ক :
ত্বককে পরিস্কার করে ত্বকের লাবণ্যতা ফিরিয়ে আনে বেসন। এটি তৈরি করতে প্রথমে ২ টেবিল চামচ বেসন, ১ চা চামচ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপ জল ও তার সাথে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। তারপর লাগিয়ে নিন এবং ১৫ মিনিটের ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল :
অলিভ অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। হাত পা কালো হওয়ার প্রধান কারণ হল শুষ্কতা। তাই প্রয়োজন ময়েশ্চারাইজিং। প্রতি রাতে কালো হাত পায়ে লাগিয়ে নিন অলিভ অয়েল। বিজ্ঞানীদের মতে, অলিভ তেলে এমন উপাদান রয়েছে, যেগুলো আমাদের শরীরকে সুস্থ এবং সুন্দর রাখে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রাকৃতিকভাবে ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়

আপডেট সময় ১২:২৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮