ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রাম্পের নতুন সিদ্ধান্তে রিপাবলিকানদের উদ্বেগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যু নিয়ে সমালোচনার কেন্দ্রে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কখনো দলের বাইরে আবার কখনো মনগড়া সিদ্ধান্তের কারণে নিজ দলের ভেতরেই সমালোচিত হয়েছেন তিনি। সম্প্রতি ইউরোপ থেকে ইস্পাত আমদানিতে করারোপের সিদ্ধান্ত জানানোর পর নিজ দল রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।

গত সপ্তাহে ইউরোপ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। বস্তুত এরপর থেকেই ঘরে-বাইরে সবখানেই সমালোচিত হচ্ছেন তিনি।

তার দলের প্রথম সারির আইনপ্রনেতারা ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানিয়েছেন। স্পিকার পল রায়ানও এ সিদ্ধান্ত বাতিলের জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন। যদিও নিজের অবস্থান পরিবর্তন না করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের এমন পরিকল্পনার জবাবে ইতোমধ্যেই আমদানিকৃত মার্কিন পণ্যের উপরে পাল্টা করারোপের হুমকি দিয়েছে ইউরোপ। কিন্তু এমন আশঙ্কার পরও নিজের পরিকল্পনা থেকে পিছিয়ে আসবেন না বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে এক বৈঠকের সময় নিজের এ মনোভাবের কথা স্পষ্ট জানান ট্রাম্প।

এমন অবস্থায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এতে ভীত না হয়ে বরং বাণিজ্য যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র জিতবে বলে ট্রাম্পের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি সেন্ডার্স।

তবে এ সিদ্ধান্তের প্রতিবাদ করে স্পিকার পল রায়ান এক বিবৃতিতে জানিয়েছেন, ইউরোপের সঙ্গে কোন ধরণের বাণিজ্য যুদ্ধ বেধে গেলে, তার ফলাফল বা প্রভাব নিয়ে উদ্বিগ্নবোধ করছেন তারা।

এছাড়া ট্রাম্পের কর ব্যবস্থা নতুন করে সংস্কার করার ফলে দেশের অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে, ইউরোপের সঙ্গে খারাপ সম্পর্কের ফলে তা শেষ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রায়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের নতুন সিদ্ধান্তে রিপাবলিকানদের উদ্বেগ

আপডেট সময় ১২:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮