ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওয়াজ শুনতে গিয়ে লাশ হয়ে ফিরল শফিকুল

অাকাশ জাতীয় ডেস্ক:

ওয়াজ মাহফিল শুনতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল শফিকুল ইসলাম শেখ (৩৮)। রোববার সন্ধ্যায় পাশের গ্রামের মসজিদে ওয়াজ মাহফিল শুনতে যায় সে। সোমবার ভোরে কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের বাড়ির অদূরে একটি মন্দিরের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আবুল কালাম শেখের ছেলে।

নিহত শফিকুল ইসলামের চাচা মো. গফফার শেখ জানান, রোববার সন্ধ্যায় তার ভাতিজা ভাটিয়াপাড়া রেললাইন মসজিদে ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হয়। ওয়াজ মাহফিল থেকে রাতে কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে বাড়ি ফেরেনি। সোমবার ভোরে বাড়ির অদূরে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

তার ভাতিজা শফিকুলকে পূর্বশত্রুতার জের ধরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে অভিযোগ গফফার শেখের।

কাশিয়ানী থানার এসআই খন্দকার নাজমুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, পাশে একটি মেহগনি গাছের সঙ্গে নাইলনের রশি এবং নিহতের ডান পা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তবে লাশের ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওয়াজ শুনতে গিয়ে লাশ হয়ে ফিরল শফিকুল

আপডেট সময় ১২:৫৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮