ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সৌদি আরবে জঙ্গিদের গুলিতে বাংলাদেশি নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল কাতিফে জঙ্গিদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। যদিও এ ঘটনা গত বৃহস্পতিবার সকালের তবে দূতাবাস সোমবার বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে। নিহত ব্যক্তি হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোজাফফর খানের ছেলে হোসাইন মোহাম্মদ আলমগীর।

জানা গেছে, পূর্বাঞ্চলের কাতিফ এলাকার আল মাসওয়ারাহ এবং আওয়ামিয়াহ এলাকায় চিরুনি অভিযান চলছে। গত এক বছর ধরে পরিত্যক্ত ঘোষিত আল মাসওয়ারাহ এলাকা অবৈধ অভিবাসী এবং জঙ্গিদের আস্থানা হিসেবে পরিচিত। প্রায় প্রতিদিনই সেখানে গোলাগুলি হয়। সৌদি নিরাপত্তা কর্মীরা প্রায়ই সেখানে জঙ্গিদের হামলার শিকার হন। তারপরও তারা সেখানে দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। ইতোপূর্বে সেখানে প্রায় ৬-৮ জন বিদেশি নিহত হয়েছেন।

গত সপ্তাহে সৌদি সরকার কর্তৃক ওই এলাকার আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। বলা হয়েছে, শুধুমাত্র কাতিফ জেলখানা এবং নর্থ কাতিফ (শিমালুল কাতিফ) থানার পার্শ্ববর্তী রাস্তা ব্যবহার করতে। ওই এলাকা থেকে বের হয়ে যেতে ইচ্ছুকদের পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিকেল ৪টার পূর্বে নির্দিষ্ট রাস্তা (জেলখানার পাশেরটা) ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জনশ্রুতি আছে, ওই এলাকায় ইতোপূর্বে জঙ্গিরা হত্যাকর্ম সম্পাদন করে গোপনে মরদেহ পুতে ফেলত। এছাড়াও জঙ্গিদের হাতিয়ারের মজুদও ওই এলাকায় আছে। যার কারণে এক বছর আগে থেকেই সৌদি সরকার সবাইকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিয়ে ওই এলাকা ছাড়তে আদেশ দিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

সৌদি আরবে জঙ্গিদের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০২:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭