ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সভামঞ্চ বিদ্যুৎহীন ২২ মিনিট

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ ছিল না ২২ মিনিট। সোমবার বিকালে সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বক্তব্য শুরুর ঠিক কয়েক মিনিট আগে ৪টা ৪৫ মিনিটে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ বিহীন অবস্থায় জেনারেটরের মাধ্যমে মন্ত্রী বক্তব্য শুরু করেন ২২ মিনিট পর ৫টা ৭ মিনিটে বিদ্যুৎ বিতরণ সচল হয়।

এসময় অনুষ্ঠানস্থলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মাঝে অস্থিরতা দেখা যায়। বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যের শুরুতে বিদ্যুৎ চলে যাওয়া অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও দর্শকদের মাঝেও হইচই পড়ে যায়।

এ প্রসঙ্গে সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী জামাত আলী আকন্দ বলেন, টাঙ্গাইল গ্রিডে সমস্যার কারণে বিদ্যুৎ বিতরণ বন্ধ হয়ে যায়, পরে কালিহাতী গ্রিডের সঙ্গে বাইপাস করে বিদ্যুৎ বিতরণ সচল করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সভামঞ্চ বিদ্যুৎহীন ২২ মিনিট

আপডেট সময় ১০:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮