ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চোখ কাঁপা যে ৫টি শারীরিক ব্যাধির ইঙ্গিত দেয়

আকাশ নিউজ ডেস্ক:

প্রায়ই বলতে শোনা যায় যে, ছেলেদের ডানচোখ আর মেয়েদের বাঁ চোখ কাঁপা নাকি শুভ। এর বিপরীত হলেই বিপদ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে বলার কিছু নেই যে, এইগুলি কুসংস্কার মাত্র। চক্ষু বিশেষজ্ঞ বার্ট ডাবো জানিয়েছেন, প্রায়ই চোখ কাঁপা কয়েকটি শারীরিক ব্যাধির ইঙ্গিত দেয়। দেখে নিন, ঠিক কী কী কারণে চোখের পাতা কাঁপে—

১। স্ট্রেস সবার জীবনেই আসে। কিন্তু তার প্রতিক্রিয়া ভিন্ন হয়। স্ট্রেস থেকে বাঁচতে যোগব্যায়াম করুন নিয়মিত। এছাড়া বন্ধুবান্ধব বা প্রিয় পোষ্যের সঙ্গে সময় কাটান। স্ট্রেস থেকে চোখের পাতা কাঁপলে তখন জোরে জোরে শ্বাস নিন।

২। দিনের পর দিন ঘুম কম হলেও চোখের পাতা নড়ে।

৩। চোখের পাওয়ার বদলালে, দ্রুত চশমা বদলান। এছাড়া সারাদিন ধরে কম্পিউটার, মোবাইল ব্যবহার করলে, টিভি দেখলে, বা কম আলোয় বই পড়লে চোখের উপর চাপ পড়ে। এর ফলেও চোখের পাতা নড়ে। কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করার সময়ে ‘২০-২০-২০ রুল’ মেনে চলুন। প্রতি ২০ মিনিট অন্তর কম্পিউটার থেকে চোখ সরান। ২০ ফুট দূরত্বের কোনও জিনিস ২০ সেকেন্ড ধরে দেখুন।

৪। বেশি মাত্রায় কফি, চা, চকোলেট বা নরম পানীয় খেলেও চোখ কাঁপে। ধীরে ধীরে এগুলি খাওয়া কমান।

৫। যাদের ড্রাই আইজের সমস্যা রয়েছে, তাদেরও চোখের পাতা নড়ার অভিজ্ঞতা হয়। কম্পিউটার ব্যবহার, কনট্যাক্ট লেন্স পরা বা বিশেষ কোনও ওষুধ নিয়মিত খেলে ড্রাই আইজ-এর সমস্যা হয়। তাদের শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চোখ কাঁপা যে ৫টি শারীরিক ব্যাধির ইঙ্গিত দেয়

আপডেট সময় ০৭:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮