ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিদাহাস ট্রফিতে শ্রীলংকার পরামর্শক জয়াবর্ধনে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শ্রীলংকা ক্রিকেট দলকে উজ্জীবিত করতে এরইমধ্যে বাংলাদেশ থেকে স্বদেশি কোচ চন্দ্রিকা হাতুরুসিংহেকে ভাগিয়ে নিয়ে গেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। এবার নিজেদের মাঠে আসন্ন নিদাহাস ট্রফিতে দলের পরামর্শক হিসেবে নিয়োগ করেছে আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান কোচ মাহেলা জয়াবর্ধনেকে। আগামী ৬ মার্চ থেকে শুরু হওয়া ত্রিদেশীয় টি২০ এই টুর্নামেন্টে অনুশীলনের সময় তিনি এই ভূমিকা পালন করবেন বলে শ্রীলংকা ক্রিকেট দলের ম্যানেজার আশাঙ্কা গুরুসিনহা নিশ্চিত করেছেন।

গুরুসিনহা এ বিষয়ে বলেন, ‘আমরা মাহেলাকে বলেছি যেহেতু সে ফ্রি আছে সে চাইলে আমাদের পরামর্শকের দায়িত্ব নিয়ে দলকে সহায়তা করতে পারে। মাহেলাও আগ্রহের সঙ্গে আমাদের প্রস্তাবটি গ্রহণ করেছে।’ তিনি বলেন, ‘সে অনেক টি২০ ক্রিকেট খেলেছে। আর এখন টি২০ তে কোচের ভূমিকা পালন করছে। এমন দায়িত্ব দেওয়ার জন্য তার চেয়ে ভালো কেউ হতে পারে না।’
এক দিনের ক্রিকেটে ১২ হাজারের বেশি রান করা এই শ্রীলংকান ব্যাটসম্যান অবশ্য এর আগেও শ্রীলংকার ব্যাটিং পরামর্শেকের ভূমিকা পালন করেছেন। গত ইংল্যান্ড সফরে তিনি পরামর্শক হয়ে দলের সঙ্গে ছিলেন। এছাড়া বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খুলনা টাইটানসের কোচিং করিয়েছেন তিনি। তাই নি:সন্দেহে তার অভিজ্ঞতা অনেক।

শ্রীলংকা দলের পরামর্শ দেওয়ার বিষয়ে গুরুসিনহা বলেন, ‘কার কিভাবে খেলা উচিত এ নিয়ে আজ সে দলের সঙ্গে কথা বলবে। খুব বেশি টেকটিক্যাল দিক নিয়ে নয় বরং দলকে উজ্জীবিত ও আত্মবিশ্বাসী করতে কাজ করবে। এর বাইরে শুরুর ছয় ওভার কিভাবে ব্যাট করা যায়। বাকি ওভারগুলো কিভাবে সামলাতে হবে এ নিয়ে কথা বলবে সে।’ এ সময় শ্রীলংকা দলের ম্যানেজার দেশটির সাবেক অন্যান্য খেলোয়াড়দের দলকে নির্দেশনা দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হবে বলেও জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিদাহাস ট্রফিতে শ্রীলংকার পরামর্শক জয়াবর্ধনে

আপডেট সময় ০৮:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮