ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জঙ্গিবাদী শক্তি ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক শক্তি বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সিলেটে শিক্ষাবিদ জাফর ইকবালের ওপর হামলার মাধ্যমে এর প্রমাণ মিলেছে বলেও মনে করেন তিনি।

কাদের বলেন, ‘জাফর ইকবালের উপর হামলার মাধ্যমে জানিয়ে দিচ্ছে তারা তলে তলে আরও অনেক হামলার প্রস্তুতি নিচ্ছে। তারা কিছুটা দুর্বল হলেও নিষ্ক্রিয় হয়নি। তারা আন্ডারগ্রাউন্ডে সক্রিয় আছে।’

রবিবার রাজধানীর বায়তুল মোকারম স্বর্ণ মার্কেটের দক্ষিণ পাশে ৭ মার্চ জনসভার প্রচারে লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘ড. জাফর ইকবালের উপর হামলাকারীর স্বীকারোক্তি শুনে আমরা বিস্মিত হয়েছি। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অশুভ শক্তির পুণরুত্থানের ইঙ্গিত পাচ্ছি।’

‘আল্লাহ্‌র রহমতে তিনি বেঁচে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষণ তার খোঁজ রেখেছেন। জননন্দিত এই সায়েন্স ফিকশন লেখক ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের বলিষ্ঠ এই কন্ঠের উন্নত চিকিৎসার জন্য তিনি সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি হামলার পেছনে যারা জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় আনতেও তিনি নির্দেশ দিয়েছেন।’

কাদের বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সাথে কথা বলেছি। শুধু অ্যাটাকার না, এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।’

‘বর্তমান সময়ের খুবই জনপ্রিয় লেখক জাফর ইকবালের ওপর অ্যাটাক হয়েছ। উদ্বেগের বিষয় হামলাকারী স্বীকার করেছে। জাফর ইকবালের ওপর হামলা মুক্তিযুদ্ধের চেতনা, অসম্প্রদায়িক, মানবতাবাদী চেতনার ওপর হামলা।’

‘এখানে অশুভ শক্তির অশুভ অসহিষ্ণু পরিবেশ সৃষ্টির ইঙ্গিত আমরা পাচ্ছি। জাফর ইকবালের হামলাকারী যার পুনরাবৃত্তি করে হামলাকারী নিজেই স্বীকার করেছে, জাফর ইকবাল ইসলাম বিরোধী বই লেখার জন্য হামলা করেছে। তবে জাফর ইকবাল কোন ইসলামবিরোধী বই লিখেছেন আমাদের জানা নেই।’

কাদের বলেন, ‘অশুভ শক্তি, যারা আামাদের দেশে জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে, যারা সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে লালন করছে, পালন করছে। তারাই এ ধরনের হামলা করছে। এর আগেও কয়েকটি হামলা করা হয়েছে।’

দেশের নাগরিক সমাজ কোনো হুমকির মুখে আছে কি না এমন প্রশ্নে কাদের বলেন, ‘সরকার তার দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছে। তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে, পাশাপাশি তাকে বাঁচানোর জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। সব ধরনের ব্যবস্থাও নিয়েছে।’

‘এই হামলার নেপত্থে কারা আছে সেটাও খুঁজে বের করা হবে। সরকার কোন ধরনের ছাড় দবে না। তাই সুশীল সমাজের কারো ভয়ের কোন কারণ নেই।’

হামলাকারীর মামা স্থানীয় কৃষক লীগের নেতা-এই বিষয়টি নিয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘কে কী আর কী হয়েছে, এটা সবাই জানে। সবই পরিস্কার। অযথা এখানে রঙ মাখানোর দরকার নাই।’

এরপর আগামী ৭ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করতে লিফলেট বিতরণ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন আর মাইকিং হয় না সিটি এলাকায়। নয়েজ ফ্রি, সাউন্ড পলিউশন ফ্রি প্রচারণা আওয়ামী লীগ চালু করেছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগ ঢাকা দক্ষিণের সভাপতি বায়জিদ আহমেদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদী শক্তি ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে: কাদের

আপডেট সময় ০২:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮