ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তাড়িয়ে দিন মাথার উকুন

আকাশ নিউজ ডেস্ক:

মাথায় উকুনের যন্ত্রণা সহ্য করা বেশ কষ্টসাধ্য ব্যাপার বটে।উকুনের যন্ত্রণায় অনেক সময় ঘুম হারাম হয়ে যায়। তাই মাথার উকুন তাড়াতে কত কিছুই না করে থাকেন আপনি। এমনও হয় যে উকুন তাড়াতে ন্যাড়া হন।কিন্তু লাভ নেই, ন্যাড়া হলেই যে আপনার উকুন চলে যাবে এমনটি নয়।
আপনি জেনে অবাক হবেন যে, আমাদের খুব পরিচিত একটি ঔষুধি গাছ আপনার মাথার উকুন তাড়াতে পারে। তা হলো নিমগাছ।নিমপাতার অনেক গুণের কথা আমরা জানি। তবে আজ আপনাদের জানাব, নিমপাতা দিয়ে কীভাবে উকুন তাড়াবেন।

নিমপাতার গুণাগুণ :

নিমের বৈজ্ঞানিক নাম Azadirachta indica। নিমকে ইন্ডিয়ান লাইলাকও বলা হয়। আমাদের সবার পরিচিত নিম আয়ুর্বেদ, প্রাকৃতিক, ইউনানি এবং হোমিওপ্যাথি ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। নিমে ব্যাকটেরিয়ানাশক, ভাইরাসনাশক, ছত্রাকনাশক, বেদনানাশক, জ্বরনাশক, পচন নিবারক, জীবাণুনাশক, অ্যান্টিডায়াবেটিক, রক্ত পরিষ্কারক এবং স্পারমিসাইডাল উপাদান আছে। নিমের নানাবিধ ঔষধি গুণের জন্য একে ‘ওয়ান ট্রি ফার্মেসি’ও বলা হয়। নিমগাছ পরিবেশের জন্যও অনেক উপকারী। নিমগাছের প্রতিটা অংশ- শিকড়, বাকল, আঠা, পাতা, ফল, ডাল, বীজ এবং বীজের তেল ভেষজ ঔষধি হিসেবে ব্যবহার হয়।

আসুন জেনে নিই নিমপাতা দিয়ে কীভাবে উকুন তাড়াবেন। নিমপাতার পেস্ট :

উকুন তাড়াতে নিমপাতার পেস্ট খুব কার্যকর। নিমপাতা বেটে এই পেস্ট তৈরি করা যেতে পারে। নিমের পেস্ট তৈরি করে মাথার তালুতে ম্যাসাজ করুন, ৫ মিনিট রেখে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এবং উকুনের চিরুনি দিয়ে মাথা আঁচড়ান। সপ্তাহে ২-৩ বার এটা করুন। ২ মাস এভাবে করুন। উকুন দূর হবে।

নিমের তেল :

উকুন তাড়াতে নিমের তেল ব্যবহার করতে পারেন, যা হাতের কাছেই পাওয়া যায়। তেল মাথার তালুতে ঘষে ঘষে লাগান। এক ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

নারকেলের তেলের সঙ্গে নিমের তেল :

মাথায় তেল দেয়ার সময় সাধারণ নারকেলের তেলের সঙ্গে নিমের তেল মিশিয়ে নিতে পারেন। এতে উকুন তো যাবেই আর নতুন করে বংশবিস্তার করতে পারবে না।

নিমপাতা মাথায় ব্যবহারের পর জ্বালা করলে সঙ্গে সঙ্গে ঠাণ্ডা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। উকুনের অবস্থা বুঝে সাপ্তাহে অথবা ১৫ দিনে একবার ব্যবহার করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তাড়িয়ে দিন মাথার উকুন

আপডেট সময় ০৫:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮