ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

অর্থমন্ত্রীকে বাদ দিতে প্রধানমন্ত্রীকে আহ্বান বাবলুর

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত ‘ব্যর্থ’ হয়েছেন দাবি করে তাকে বাদ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

সংসদে প্রধান বিরোধী দলের এই নেতা বুধবারের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে বলেন, “অর্থমন্ত্রী দুদিন আগে বলেছেন, ব্যাংকগুলোতে সাড়ে ৯ হাজার কোটি টাকা মূলধন ঘাটতি। এই মূলধন কোথায় গেল?”

আমানতকারী তথা জনগণের অর্থে ব্যাংকের মূলধন গড়ে ওঠার বিষয়টি তুলে ধরে বাবলু অর্থমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “ট্যাক্স পেয়াররা কি আপনাকে সেই অথরিটি দিয়েছে, মানুষের টাকায় লুটের টাকার ভরণ-পোষণ করার জন্য?”

মুহিতের কারণেই ব্যাংকগুলো ‘সিক’ হচ্ছে দাবি করে জাতীয় পার্টির নেতা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না? ব্যর্থরা কেন থাকবেন? উনি চলে যাবেন। উনি খালি উন্নয়নের রঙিনচিত্র দেখান।”

উন্নত দেশের লক্ষ্য অর্জন সম্ভব করতে মন্ত্রিসভার ব্যর্থ সদস্যদের বাদ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বাবলু।

“আপনার সরকারের স্বার্থে যেসব ব্যর্থ মন্ত্রী আছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। স্যাক (বরখাস্ত) করেন। মানুষের মাঝে আস্থা তৈরি করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানুষের কথা শোনে।”

সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন জাতীয় পার্টির আরেক নেতা কাজী ফিরোজ রশীদ।

তিনি বলেন, “ওই গাড়ির চালক ফোনে কথা বলছিলেন। বেপরোয়া গতিতে গাড়ি চলছিল। যাত্রীরা বারবার বলছিল, গাড়ির চালক তা শোনেনি। ওই গাড়ির ফিটনেস ছিল না, চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না। এ ঘটনার জন্য কারা দায়ী“

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

অর্থমন্ত্রীকে বাদ দিতে প্রধানমন্ত্রীকে আহ্বান বাবলুর

আপডেট সময় ১১:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮