ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

মন্ত্রী হাত জোড় করেও থামাতে পারেননি ছাত্রলীগকে

অাকাশ জাতীয় ডেস্ক:

দীর্ঘ নয় বছর পর যথারীতি চট্টগ্রামে শুরু হয় ছাত্রলীগের সম্মেলন। নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে এ সম্মেলনের মধ্য দিয়ে। মঙ্গলবার নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বেলা ১১টার দিকে এ সম্মেলন শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের মধ্যে হাতাহাতি এবং চেয়ার ছোড়া ছুরির মতো ঘটনা ঘটলে তা পণ্ড হয়ে যায়।

এসময় সবাইকে শান্ত হতে হাত জোড় করে অনুরোধ করেন এ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কিন্ত তাদের থামাতে পারেননি তিনি। পাশাপাশি সম্মেলন কক্ষের পেছনের দিকে একটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন যখন বক্তব্য দিচ্ছিলেন তখন পেছনের দিকে বসা ছাত্রলীগ কর্মীরা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের নামে স্লোগান দিতে থাকেন। এসময় জাকির হোসাইন তাদের বলেন, শেখ হাসিনা আর বঙ্গবন্ধু ছাড়া আর কারও নামে স্লোগান দেয়া যাবে না। কিন্তু কর্মীরা তাদের সাড়া দেননি। তার পর বক্তব্য দিচ্ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সাকিব হোসেন। এ সময়ই সম্মেলন কক্ষের পেছনের দিকে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। মঞ্চে উপস্থিত অতিথিদের নিষেধ সত্ত্বেও এই সংঘর্ষ চলতে থাকে। কক্ষের পেছনের দিকে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। সবাই সম্মেলন কক্ষ থেকে দৌড়ে বাইরে চলে যান। এ অবস্থার মধ্যেই দুপুর ১২টার দিকে সম্মেলনে আসা অতিথিরা সম্মেলনস্থল ত্যাগ করেন। তবে এ সংঘর্ষের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করলেন ছাত্রলীগ উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

মন্ত্রী হাত জোড় করেও থামাতে পারেননি ছাত্রলীগকে

আপডেট সময় ০১:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮