ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেলে রোগীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেডিকেলের ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে একজন মানসিক রোগী আত্মহত্যা করেছেন। তার নাম মোহাম্মদ রুবেল (২২)। আজ মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ জরুরি বিভাগের মর্গে রেখেছে। তিনি দীর্ঘদিন ধরে ব্রেনস্ট্রোকের রোগী ছিলেন।

মৃত মোহাম্মদ রুবেলের মা আতরজান বেগম দৈনিক আকাশকে জানান, রুবেল ব্রেনস্ট্রেক ও মানসিক রোগে আক্রান্ত ছিলেন। গত রবিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ভবনের ষষ্ঠ তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ রুবেল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদিপুর গ্রামের মোহাম্মদ রবিউল্লাহ কাজীর ছেলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমালোচনার মুখে আফগান সিরিজ ঘিরে আয়ারল্যান্ডে নিরাপত্তা জোরদার

ঢাকা মেডিকেলে রোগীর আত্মহত্যা

আপডেট সময় ০৯:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮