ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছেন এরশাদ: বাবলা

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা। স্বাধীনতা অর্জনের পর সে লক্ষ্যে তিনি কাজও শুরু করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে সে কাজ থেমে যায়। ১৯৮২ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে পল্লীবন্ধু এরশাদ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করেন।

সোমবার রাজধানীর শ্যামপুর থানার রামকৃঞ্চ গিরিধারী মন্দিরে ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, প্রকৃত পক্ষে এরশাদের হাত ধরেই এ দেশে উন্নয়ন অগ্রগতি আর গণতান্ত্রিক রাজনীতির শুভ সুচনা হয়েছে। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পিতার স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করছেন।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল দাশের সভাপতিত্বে ধর্মসভায় শ্রীকৃষ্ণ সেবা সংঘের আহ্বায়ক নকুল চন্দ্র সাহা, দিলীপ পাল চৌধুরী, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, আওয়ামী লীগ নেতা মাইনুদ্দিন চিশতি, মনির হোসেন স্বপন, সাংবাদিক সুজন দে, জাতীয় পার্টির নেতা হানিফ সর্দার, মোতালেব হোসেন, মো. মানিক প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছেন এরশাদ: বাবলা

আপডেট সময় ০৩:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮