ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

রামপাল প্রকল্পের নির্মাণ কাজ অব্যাহত থাকবে: তৌফিক-ই-ইলাহী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, সরকার সুন্দরবনের কাছে বহুল আলোচিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ অব্যাহত রাখবে।

আজ সোমবার বিকেলে বিদ্যুৎ ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ইউনেসকোর সিদ্ধান্ত অনুযায়ী রামপাল প্রকল্পের কাজ চালিয়ে যেতে কোনো বাধা নেই। ইউনেসকোর খসড়া সিদ্ধান্তে বলা হয়েছিল যে, সুন্দরবনের আশপাশে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ কোনো বড় শিল্প বা অবকাঠামো নির্মাণ করা যাবে না। এখন চূড়ান্ত সিদ্ধান্তে তারা রামপাল প্রকল্পের কথা বাদ দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তে শুধু শিল্প এবং বড় অবকাঠামোর কথা বলা হয়েছে। এর সঙ্গে সরকার একমত পোষণ করেছে।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী আরও বলেন, ইউনেসকোর খসড়া প্রতিবেদনে সুন্দরবনের যে বিপদের কথা বলা হয়েছিল, চূড়ান্ত সিদ্ধান্তে সেটাও রাখা হয়নি। ফলে কাজ চলমান থাকবে। পাশাপাশি স্ট্রাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট (এসইএ) করে দেখা হবে যে, ওই অঞ্চলে আরও কোনো বড় শিল্প বা অবকাঠামো নির্মাণ করা যাবে কিনা। ওই অ্যাসেসমেন্টে যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে বলে প্রমাণ পাওয়া যায়, তবে সেটি নিরসনে ব্যবস্থা নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

রামপাল প্রকল্পের নির্মাণ কাজ অব্যাহত থাকবে: তৌফিক-ই-ইলাহী

আপডেট সময় ১২:০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭