ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাখাইনে স্মরণকালের ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিকল্পিতভাবে স্মরণকালের ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে বলে তারা মনে করেন শান্তিতে নোবেলজয়ী তিন নারী ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার। এ গণহত্যার জন্য অং সান সু চিকে দায়ী করে আন্তর্জাতিক আদালতে এর বিচার দাবি করেছেন তারা।

সোমবার সকালে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন তারা। বৈঠকে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আবুল কালাম সাংবাদিকদের জানান, তিন নোবেলজয়ীর কাছে রোহিঙ্গা ক্যাম্পের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। তারা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, রাখাইন রাজ্যে পরিকল্পিতভাবে স্মরণকালের ভয়াবহ এ গণহত্যা চালানো হয়েছে বলে নোবেলজয়ী তিন নারী মনে করেন।

সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা করেন।

বৈঠক শেষে নোবেলজয়ীরাসহ প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তারা শরণার্থীদের দুঃখ-দুর্দশা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তারা জানান, আন্তর্জাতিক আদালতে এই গণহত্যার বিচার দাবির বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করা হবে।

শান্তিতে নোবেলজয়ী তিন নারী রোহিঙ্গা পরিস্থিতি দেখতে রোববার কক্সবাজার এসে পৌঁছান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাখাইনে স্মরণকালের ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে

আপডেট সময় ০৭:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮