ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের জামিন: যা জানা গেল দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু

ঝন্টুর মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝন্টুর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ঝন্টুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর তিনি দলের সভাপতি হিসেবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দলের পক্ষ থেকে আরও একবার মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় সংসদের চিফ হুইপ এএসএম ফিরোজ, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং দলের হুইপ ও সংসদ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে দক্ষিণ প্লাজায় ঝন্টুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মন্ত্রীবর্গ, চিফ হুইপ, হুইপগণ, সংসদ সদস্যবর্গ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা জানাজায় শরিক হন।

বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল এই বীর যোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। ঝন্টু গতকাল বিকালে ৬৬ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝন্টুর মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় ০৬:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮