ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খিলগাঁওয়ে বিদ্যুতের আগুনে দুইজন দগ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর খিলগাঁওয়ের একটি রিকশার গ্যারেজে শর্টসার্কিট থেকে লাগা আগুনে দুইজন রিকশার মিস্ত্রি দগ্ধ হয়েছেন। তারা হলেন- মো. মজিবুর রহমান (৪০) এবং মো. সিদ্দিক মিয়া (৪০)।

রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। তবে মজিবুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হলেও সিদ্দিক মিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে।

দগ্ধদের প্রতিবেশী ওমর ফারুক দৈনিক আকাশকে জানান, মজিবুর এবং সিদ্দিক খিলগাঁও তালতলা কাশেম মিয়ার রিকশার গ্যারেজের মিস্ত্রি। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে তারা দুজনই দগ্ধ হয়। পরে ভোর চারটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য নেওয়া হয়। তবে মজিবুর রহমানকে চিকিৎসার জন্য ভর্তি রাখলেও সিদ্দিক মিয়াকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মজিবুরের শরীরের ১০ শতাংশ এবং সিদ্দিক মিয়ার শরীরের তিন শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খিলগাঁওয়ে বিদ্যুতের আগুনে দুইজন দগ্ধ

আপডেট সময় ১১:৪২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮