ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যাক্সিকান প্রেসিডেন্টের ওয়াশিংটন সফর বাতিল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত ফোনালাপের পর ওয়াশিংটন সফর স্থগিত করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো। দেশ দুটির কর্মকর্তারা বলেন, বুধবার তাদের মধ্যে ফোনালাপ হয়।

এ সময়ে নেইতো অনুরোধ করেন, ট্রাম্প যেন সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ মেক্সিকোর কাছ থেকে আদায় করতে জনসমক্ষে প্রতিশ্রুতি না দেন। কিন্তু নেইতোর অনুরোধ মার্কিন প্রেসিডেন্ট প্রত্যাখ্যান করলে তিনি সফর স্থগিত করেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট দীর্ঘদিন থেকে বলে আসছেন, সীমান্ত সুরক্ষিত করতে যুক্তরাষ্ট্রের দেয়াল নির্মাণে তার দেশ কোনো অর্থ দেবে না। এটিকে তিনি তার দেশের সঙ্গে গর্হিত আচরণ বলে মনে করেন।

আগামী মার্চে নেইতোর ওয়াশিংটন সফরের কথা ছিল। কিন্তু দুই প্রেসিডেন্টের ফোনালাপের পর সেই সফর স্থগিত করা হয়।

এক ম্যাক্সিকান কর্মকর্তা বলেন, বুধবার নেইতোর সঙ্গে ফোনালাপে ডোনাল্ড ট্রাম্পের মেজাজ বিগড়ে যায়। কারণ তার কাছে মনে হয়েছে, নেইতো অযৌক্তিক কথা বলছেন। তিনি ভেবেছেন, ম্যাক্সিকান প্রেসিডেন্ট তাকে তার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরিয়ে নিতে চাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ম্যাক্সিকান প্রেসিডেন্টের ওয়াশিংটন সফর বাতিল

আপডেট সময় ০৫:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮