ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

সব কর্মসূচির অনুমতি নিতে হবে কেন: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

অনুমতি না নেয়ায় কালো পতাকা কর্মসূচিতে বাধা দেয়ার বিষয়ে পুলিশের বক্তব্যের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখেছেন, এই ধরনের কর্মসূচিতে কেন অনুমতি নিতে হবে।

শনিবার দুপুরে দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল কিছুটা রাগী স্বরে বলেন, ‘এই কর্মসূচির অনুমতি লাগবে কেন, আর সব কর্মসূচির অনুমতি নিতে হবে কেন?’।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের দুই দিন আগে ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এক বিজ্ঞপ্তিতে ঢাকায় সভা, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করেন। সেই নিষেধাজ্ঞা এখনও তোলা হয়নি।

তবে এর মধ্যেই ৯ ফেব্রুয়ারি বিএনপি বিক্ষোভ, ১০ ফেব্রুয়ারি প্রতিবাদ, ১২ ফেব্রুয়ারি মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি অবস্থান, ১৪ ফেব্রুয়ারি অনশন ও ১৭ ফেব্রুয়ারি ঢাকায় গণস্বাক্ষর কর্মসূচিতে জমায়েত হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

এসব কর্মসূচিতে পুলিশ বাধা দেয়নি। তবে ২২ ফেব্রুয়ারি রাজধানীতে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। আর এর প্রতিবাদে আজকে বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে লাঠিপেটা, রঙিন পানি ও কাঁদানে গ্যাস ছুড়ে বিএনপির নেতা-কর্মীদের উঠিয়ে দেয়া হয়েছে। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।

এর কারণ জানতে চাইলে বিএনপি কার্যালয় এলাকায় থাকা পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শিবলী নোমান বলেন, ‘আজকে তাদের এই কর্মসূচি করার অনুমতি ছিল না। সভা সমাবেশ নিষিদ্ধ। কিন্তু তারা রাস্তা বন্ধ করেছে বলে তাদেরকে সরিয়ে দেয়া হয়েছে।’

পুলিশ কর্মকর্তার এই বক্তব্যের বিষয়ে প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক একটা কর্মসূচি করার জন্য অনুমতি নিতে হবে? আমরা রাস্তা ব্লক করিনি, ১৪৪ ব্রেক করিনি, আমরা কোনো মিছিল করিনি…’।

‘আমরা প্রতিবাদ করতে পারব না, কালো পতাকা দেখিয়ে, এটা মৌলিক ব্যাপার একটা, ফান্ডমেন্টাল জিনিস, ফান্ডমেন্টাল যে রাইট, সে রাইট তারা কেড়ে নিতে চায়।’

‘তাহলে কি এখন প্রেস কনফারেন্স করতে অনুমতি লাগবে? আমার বাড়িতে আমার চার-পাঁচ জন নেতার সাথে কথা বলার কি অনুমতি লাগবে?’-জানতে চান বিএনপি মহাসচিব।

এর আগে ফখরুল বলেন, আজকের কর্মসূচিতে বাধা দিতে তাদের নারী কর্মীদের ওপর নজিরবিহীন হামলা হয়েছে। তিনি বলেন, ‘মহিলাদের ওপর অত্যাচার চলছে, মহিলাদের ওপর নির্যাতন, আপনারা দেখছেন মাটিতে ফেলে দিয়ে পেটানো হয়েছে।’

‘মহিলা পুরুষদের অন্যায়ভাবে পুরুষ পুলিশরা গ্রেপ্তার করেছে, সেটা আমরা কোনোদিন দেখিনি। আমাদের অফিসে ঢুকে গলায় পারা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। … এই যদি অবস্থা হয় এই দেশে, তারা যে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র মোনাফেকি ছাড়া আর কিছু না।’

ফখরুল বলেন, ‘আজকে এমন একটা জায়গা নেই, এমন একটা ওয়ার্ড নেই যেখানে আমাদের নেতা-কর্মীদের বিরোধীদলের নেতকর্মীদের মিথ্যা মামলো দেয়া হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে না।’

‘আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে অ্যাক্টিং চেয়ারপারসন, স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে প্রত্যেকের বিরুদ্ধে অসংখ্য মামলা। আমরা সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি, নইলে এই দেশে কখনও কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

সব কর্মসূচির অনুমতি নিতে হবে কেন: ফখরুল

আপডেট সময় ০৩:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮