ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌন কেলেঙ্কারির অভিযোগে হাইতিতে অক্সফামের কার্যক্রম বন্ধ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের শীর্ষ কর্মকর্তার যৌন কেলেঙ্কারির খবর প্রকাশের পর হাইতি সরকার দেশটিতে তাদের কার্যক্রম আপাতত বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার হাইতির পরিকল্পনা ও বৈদেশিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী এভিওল ফ্লুরান্ত বলেন, ২০১০-১১ সালে অক্সফাম গ্রেট ব্রিটেনের ‘গুরুতর পতনের’ কারণে হাইতিতে তাদের কার্যক্রম পরিচালনা দুই মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১১ সালে ভূমিকম্পবিধ্বস্ত হাইতিতে ত্রাণকাজ পরিচালনার সময় অক্সফামের কর্মীদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ভাড়া করা ভবনে যৌনকর্মী নেয়াসহ আরও নানা অপকর্মের অভিযোগ উঠেছে।

তদন্তের জন্য দুই মাস সময় নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী এভিওল ফ্লুরান্ত বলেন, ‘তদন্তে যদি তাদের কর্মীরা যে অপরাধ করেছে তার যোগসূত্র পাওয়া যায় তবে আমরা ঘোষণা করছি…অক্সফাম কর্মীদের হাইতিতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং অনতিবিলম্বে তাদের এখান থেকে চলে যেতে হবে।’

সরকারের এই সিদ্ধান্তকে হঠকারী ও রাজনৈতিক বলে বর্ণনা করেছেন অক্সফামের আইনজীবী অ্যালাইন লেমিথে। তিনি বলেন, তাদের হাতে অপরাধের সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

যৌন কেলেঙ্কারির অভিযোগে হাইতিতে অক্সফামের কার্যক্রম বন্ধ

আপডেট সময় ০৩:৪১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮