ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আটক ১১ বিদেশিকে ছেড়ে দেয়া হয়েছে

অাকাশ জাতীয় ডেস্ক:

পাসপোর্ট ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশকালে আটক ১১ জন বিদেশি নাগরিককে যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে তাদের ছাড়া হয়।

এর আগে আজ দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন ত্রাণকেন্দ্রের সামনে থেকে তাদের আটক করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরপর তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

আটক বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাজ্যের ২ জন, ইটালির ২ জন, নেদারল্যান্ডসের ১, তুরস্কের ১ জন। অন্যদের মধ্যে বেলজিয়াম, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, কেনিয়া ও ব্রাজিলের একজন করে রয়েছেন।

আটক বিদেশিদের থানায় আনার পর থেকে এর সামনে ও আশপাশে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেছিল। রাতে ছাড়া পেয়ে তাদের সামনে দিয়েই চলে যান বিদেশিরা।

থানা সূত্র জানায়, যাচাই-বাছাই ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ছেড়ে দেয়া হয়। তাৎক্ষণিকভাবে এর বেশি জানাতে পারেনি পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আটক ১১ বিদেশিকে ছেড়ে দেয়া হয়েছে

আপডেট সময় ০১:২০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮