ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

‘কাউকে ঘর থেকে ডেকে এনে নির্বাচন করাব না’

অাকাশ জাতীয় ডেস্ক: 

গত নির্বাচনের মতোই সরকার আগামী জাতীয় নির্বাচনেও কাউকে অনুরোধ করে ঘর থেকে ডেকে নির্বাচন করাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাচন নিয়ে বিএনপির দাবি কখনও মানা হবে না বলেও জানিয়ে দেন তিনি।

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে রাণীখার উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি আগামী নির্বাচনের জন্যও নির্দলীয় সরাকরের দাবি জানিয়ে যাচ্ছে। তবে সরকার আগের মতোই দাবি মানা হবে না জানিয়ে সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলে যাচ্ছে।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করে দেওয়া। কাউকে অনুরোধ করে ঘর থেকে ডেকে এনে আমরা নির্বাচন করাব না। কারও কোনও অন্য দাবি মানা হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আনিসুল হক বলেন, ‘বিএনপি আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যা¤িপয়ন হয়। তারা এতিমের টাকাও মেরেছে। আর আওয়ামী লীগ দেশকে মর্যাদার আসনে নিয়ে এসেছে।’

বিএনপি নেতা মওদুদ আহমদের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, ‘আপনি বলেছেন, বেগম জিয়া একদিন জেলে থাকলে ১০ লাখ ভোট বাড়ে। আপনি বিদেশির বাড়ি জালিয়াতি করে দখল করেছিলেন। পরে সরকার তা নিয়ে নিয়েছে। আপনার জালিয়াতি কথাবার্তা বাংলার মানুষ বুঝে গেছে এখন আর বিশ্বাস করে না।  আপনি প্রত্যেক দিন একটা করে কথা বলেন, আর আপনাদের ১০ লাখ ভোট কমে।’

ধরখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম মনুর সভাপতিত্বে জনসভায় আরও রাখেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কায়ছার জীবন, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল হক বাছির, সেলিম ভূইয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ছেলের হাতে বাবা আহত, পরে মৃত্যু

‘কাউকে ঘর থেকে ডেকে এনে নির্বাচন করাব না’

আপডেট সময় ১২:৪৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮