ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

খালেদাকে কারাগারে রাখে দেশে অস্থিতিশীলতার ষড়যন্ত্র করছে বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক: 

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করে বলেছেন, বেগম খালেদা জিয়াকে ‘বেশি দিন’ কারাগারে রাখতে এবং দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে ষড়যন্ত্র করছে বিএনপি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেন।

এ সময় কামরুল ইসলাম বলেন, দুদকের আইনজীবীকে সময়মতো আপিল ও জামিন আবেদনের কপি সরবরাহ করা হলে বৃহস্পতিবারই খালেদা জিয়ার জামিন হয়ে যেত।

তিনি বলেন, আজকে খালেদা জিয়া কারাগারে, আমার নেত্রী যদি কারাগারে থাকত, তবে যত দ্রুত সম্ভব তার মুক্তি কামনা করতাম, দ্রুত মামলা লড়তাম। কিন্তু বিএনপি নেতাদের অহেতুক, যাতে করে বেশি দিন বিএনপি নেত্রী কারাগারে থাকে, সেই ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

খালেদা জিয়াকে বেশি দিন বন্দি রাখতে রায়ের অনুলিপি দিতে দেরি করা হয়েছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নেতা কামরুল বলেন, দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি,। গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে।

তিনি বলেন, ২০০৮ সালে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার বহু আগেই শেষ করা যেত। কিন্তু বিএনপির আইনজীবীরা ‘পরিকল্পিতভাবে’ মামলাটি বিলম্বিত করেছে, যাতে নির্বাচনের বছরে ‘বিশৃঙ্খল পরিবেশ’ সৃষ্টি করা যায়।

খাদ্যমন্ত্রী বলেন, রায়ের কপির জন্য যথাসময়ে দরখাস্ত দেয়নি, পিটিশনের জন্য যথাসময়ে দরখাস্ত দেয়নি, বৃহস্পতিবার মামলার আপিল শুনানি (গ্রহণযোগ্যতা) হয়েছে, সেখানেও জামিনের জন্য দুদকের কাগজপত্র যথাসময়ে দেয়নি।

তিনি বলেন, বৃহস্পতিবারই হয়তো বেগম খালেদা জিয়া জামিনে বের হয়ে যেতে পরত। সেটা বিলম্বিত করেছে যেন আরও দুই দিন বেশি কারাগারে থাকতে হয়।

বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমানের স্মরণে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ডা. শেখ মোহাম্মদ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় এ স্মরণসভায় বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

খালেদাকে কারাগারে রাখে দেশে অস্থিতিশীলতার ষড়যন্ত্র করছে বিএনপি

আপডেট সময় ০৮:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮