ঢাকা ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রিমিয়ার ব্যাংকের ৩৯ কোটি টাকা লোপাট

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের সাড়ে ৩৯ কোটি আত্মসাতের ঘটনায় আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম ও তার ছেলে মো. এসএম পারভেজ আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকালে চট্টগ্রামের জাকির হোসেন রোডের দক্ষিণ খুলসি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফর কবির চন্দনের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়। এরআগে গতকাল সোমবার দুদক চট্টগ্রাম-১ তাদের বিরুদ্ধে কোতোয়ালি (সিএমপি) থানায় মামলা করে।

চট্টগ্রামের মেসার্স আইমান এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম ও তার ছেলে মো. এসএম পারভেজ আলম তিনজনের স্বাক্ষর জাল করে ১১২.৯৭ শতাংশ জমি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রামে বন্ধক রেখে ৫টি এলটিআর ও ১সিসি হাইপো- এর বিপরীতে ব্যাংক থেকে উত্তোলিত টাকার মধ্যে ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৭১২ টাকা আত্মসাৎ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রিমিয়ার ব্যাংকের ৩৯ কোটি টাকা লোপাট

আপডেট সময় ১২:৫১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮