ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার দাগেস্তানে গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৪

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার দাগেস্তান এলাকায় একটি গির্জায় বন্দুকধারীর হামলায় চার ব্যক্তি নিহত হয়েছেন। শিকারের রাইফেল চালানো হামলায় আরও চার ব্যক্তি আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এখবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

রবিবার সন্ধ্যায় কিজলিয়ার শহরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। চেচনিয়া সীমান্তের কাছে অবস্থিত শহরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস।

শহরের মেয়র আলেক্সান্দার শুভালভকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, গুলিবর্ষণে চারজন নিহত ও চারজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হামলার মোটিভ সম্পর্কে জানা যায়নি।

চেচনিয়া ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চল দাগেস্তান। অঞ্চলটি মুসলিম প্রধান বলে পরিচিত। চেচনিয়ায় দুটি বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের পর দাগেস্তানে ইসলামপন্থীদের সশস্ত্র সংগ্রাম ছড়িয়ে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ার দাগেস্তানে গির্জায় বন্দুকধারীর হামলায় নিহত ৪

আপডেট সময় ১১:৪৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮