ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছেলের দাফন শেষে ফুটবল খেললেন বাবা

আকাশ স্পোর্টস ডেস্ক:

এও কী সম্ভব! চব্বিশ ঘণ্টাও হয়নি ছেলে মারা গেছে। আলা আহমেদের পৃথিবীতে শুধুই কান্না আর হাহাকার। ছেলে হারানোর শোকে কোথায় তিনি বিলাপ করবেন। তা না করে মাঠে নেমে পড়লেন পরেরদিন। এ কেমন বাবা!

আলা আহমেদ ইরাক প্রিমিয়ার লীগে খেলেন। গোলকিপার। তার দল নাফত মেসান। বৃহস্পতিবার মারা যায় তার ছেলে। শুক্রবার শোক চাপা দিয়ে আহমেদ মাঠে নামেন ম্যাচ খেলতে। ম্যাচের আগে ক্লাবের কোনো সহখেলোয়াড়, কোচ কাউকে জানাননি শোক সংবাদ।

ইরাক প্রিমিয়ার লীগে আল শারতার সঙ্গে ম্যাচ ড্র করে নাফত মেসান। ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন আলা আহমেদ। রেফারির শেষ বাঁশি বাজার পর পুত্র-বিয়োগের বেদনা আর বুকের মধ্যে চেপে রাখতে পারেননি আলা আহমেদ। মাঠেই কান্নায় ভেঙ্গে পড়েন। তখনই বিষয়টি জানতে পারেন তার সতীর্থরা। সতীর্থরা সমবেদনা জানান আলা আহমেদকে।

ফুটবলে এমন ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। গত বছরের নভেম্বরে জন্মের কয়েক ঘণ্টা পরেই মারা যায় আমেরিকান ফুটবলার মারকুইজ গোডউইনের সন্তান। কিন্তু সন্তানের মৃত্যুর কিছুক্ষণ পরই খেলতে নেমে পড়েন মারকুইজ। শুধু তাই নয়, দলের হয়ে একটি গোলও করেছিলেন আমেরিকার সেই ফুটবলার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছেলের দাফন শেষে ফুটবল খেললেন বাবা

আপডেট সময় ১১:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮