ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্মসমর্পণ করলেন জাহের আলভী আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল যুবকের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাঁঠাল দিয়ে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফল হবে দেশের শক্তিশালী রপ্তানি পণ্য: কৃষিমন্ত্রী যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প ও পেজেশকিয়ান

কৃতকর্মের ফল ভোগ করছে খালেদা-তারেক : ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

‘রাজনৈতিক বিচার বা প্রতিহিংসার শিকার নয়, খালেদা জিয়া ও তারেক তাদের কৃতকর্মের ফল ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু।

মঙ্গলবার ‘বিশ্ব বেতার দিবস’ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবন প্রাঙ্গণে আয়োজিত শ্রোতা সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইনু বলেন, খালেদা-তারেকের বিচার অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা এবং দুর্নীতিবাজদের জন্য সতর্কবার্তা। হাওয়া ভবনের দুর্নীতির অভিযোগে বহু আগেই ‘জনতার আদালতে দণ্ডিত খালেদা-তারেক এবার আইনের আদালতে দুর্নীতিবাজ হিসাবে প্রমাণিত হলো।’

এ সময় বাংলাদেশ বেতারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের সাহসী প্রচার যন্ত্র হিসেবে উল্লেখ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে, আর যারা বেতারে শব্দ সৈনিক হিসেবে যুদ্ধ করেছে, তারা সবাই মুক্তিযোদ্ধা।

তিনি আরও বলেন, ‘ক্রীড়াঙ্গণে বেতার’ প্রতিপাদ্য নিয়ে এবারের বিশ্ব বেতার দিবস দেশের ক্রীড়াঙ্গণকে জনপ্রিয় করে তুলতে বেতারের অবদানকেই স্মরণ করিয়ে দেয়।

বাংলাদেশ বেতার বাংলাভাষা ও বাঙালিয়ানা চর্চার অন্যতম প্রধান কেন্দ্র এবং দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে বেতার জীবনের কথা বলে, উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমের বিষয়ে হাসানুল হক ইনু বলেন, অপরাধীদের প্রতি সহানুভুতি তৈরি নয়, অপরাধীদের মুখোশ উন্মোচন করাই গণমাধ্যমের দায়িত্ব। গণমাধ্যমকে অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে যাতে তাদের স্থান রাজনীতি ও ক্ষমতার বাইরেই হয়।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদার।

এর আগে সকাল ৯টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় বেতার ভবন থেকে বিশ্ব বেতার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ বেতারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলী অংশগ্রহণ করেন।

আগারগাঁও পাসপোর্ট অফিস মোড় ঘুরে র‌্যালিটি জাতীয় বেতার ভবনে এসে শেষ হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্মসমর্পণ করলেন জাহের আলভী

কৃতকর্মের ফল ভোগ করছে খালেদা-তারেক : ইনু

আপডেট সময় ১০:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮