ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্সে অভিবাসীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফ্রান্সের বন্দর নগরী ক্যালিয়ানে আফগান ও ইরিট্রিয়া অভিবাসীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বিবিসি জানিয়েছে, গুরুতর আহত চারজনের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সরকারি আইনজীবীর দপ্তর থেকে জানানো হয়েছে, লোহার টুকরা আঘাতে আরও ১৩ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম্ব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, শহরের দক্ষিণাংশে অভিবাসীরা খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে এক আফগান অভিবাসী গুলি ছুঁড়লে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় প্রায় ১০০ ইরিট্রিয়া ও ৩০ জন আফগান সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয় শহরের ওই অংশ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি শিল্প এলাকায়। এ সময় ১৫০ থেকে ২০০ ইরিট্রিয়া আফগানদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ আফগানদের রক্ষায় হস্তক্ষেপ করে। ঘটনাস্থলে ফরাসি নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ফ্রান্সে আগত শরণার্থীদের মধ্যে আফগানিরা যেমন আছেন তেমনই আছেন উত্তর পূর্ব আফ্রিকার ইরিট্রিয়া দেশের নাগরিকরা৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফ্রান্সে অভিবাসীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

আপডেট সময় ১০:১৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮