ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণতন্ত্রের বিশ্ব সূচকে পিছিয়েছে বাংলাদেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

গত এক বছরে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থার অবনতি হয়েছে। ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান ৮ ধাপ পিছিয়ে তালিকায় ৯২তম স্থানে রয়েছে।

বুধবার ব্রিটিশ গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বৈশ্বিক গণতন্ত্রের সূচক-২০১৭ প্রকাশ করেছে। লন্ডনভিত্তিক প্রভাবশালী পত্রিকা ‘দ্য ইকোনমিস্ট’ গ্রুপের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ হচ্ছে ইআইইউ।

সূচকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ২০১৬ সালের তুলনায় বাংলাদেশের স্কোরও কমেছে। ২০১৬ সালে বাংলাদেশের অবস্থান ৮৪তম এবং স্কোর ছিল দশের মধ্যে ৫.৭৩। আর ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় ৯২তম এবং স্কোর ১০-এর মধ্যে ৫.৪৩।

গতবারের মতো এবারও শক্তিশালী গণতন্ত্রের তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে। আর সবচেয়ে খারাপ গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদের দৃঢ় অবস্থান ধরে রেখেছে পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া।

সাতটি মহাদেশের মধ্যে এশিয়ার দেশগুলোর মধ্যে গণতন্ত্রের অবস্থা সবচেয়ে খারাপ। এবার এশিয়ার স্কোর দাঁড়িয়েছে ৫.৬৩। গণতন্ত্রের অবস্থা পর্যালোচনা করে দেশগুলোকে স্কোর দেয়া হয়েছে। সর্বোচ্চ স্কোর ১০। এর মধ্যে যাদের স্কোর ৮ তাদের পূর্ণ গণতন্ত্রের দেশ বলে বিবেচনা করা হয়।

ইকোনমিস্টের পরিসংখ্যান বলছে বিশ্বের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কম মানুষ ‘পূর্ণ গণতন্ত্রের’ মধ্যে থাকে। এবার সারা বিশ্বের সার্বিক গণতান্ত্রিক পরিস্থিতিরও অবনতি হয়েছে বলে জানিয়েছে ইকোনমিস্ট।

ইকোনমিস্টের গবেষণাটির ক্ষেত্রে পাঁচটি মানদণ্ড অনুসরণ করা হয়ে থাকে। সেগুলো হলো- নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হয়েছে কিনা, সরকারে ভারসাম্য আছে কিনা, জনগণকে রাজনীতিতে যুক্ত করা হয় কিনা, জনগণ তাদের সরকারকে সমর্থন করে কিনা এবং তারা মতপ্রকাশের স্বাধীনতা পায় কিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গণতন্ত্রের বিশ্ব সূচকে পিছিয়েছে বাংলাদেশ

আপডেট সময় ০৭:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮