ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠান জাতীয়করণ হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসেন তাহলে পর্যায়ক্রমে সকল বেসরকারি বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। তিনি বলেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন সারাদেশের বেসরকারি বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করতে। যেমন করেছিলেন তারই পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

সোমবার রাজবাড়ী শহরের শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির বার্ষিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকরা জাতির বিবেক, মানুষ গড়ার কারিগর। আমি শিক্ষকদের শ্রদ্ধা জানাই। আপনাদের বুঝতে হবে এক সঙ্গে সব স্কুল জাতীয়করণ করা অসম্ভব। কারণ, এর সাথে জড়িত রয়েছে অর্থ। সরকারকে সময় দিতে হবে। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোসহ ব্যাপক উন্নয়ন হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে। সেজন্য এখনই এক সাথে সব বিদ্যালয় জাতীয়করণ করা সম্ভব না। পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে।

শিক্ষক কল্যাণ সমিতি সদর উপজেলা শাখার সভাপতি গাজী আহসান হাবীবের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম.এ খালেক, নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি, শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বসন্তপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আদেল উদ্দিন মোল্লা, বার্থা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাছ আলী মোল্লা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠান জাতীয়করণ হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:৫২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮