ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় সেই মহিষের পাশে দেখতে চান হানজালা এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আসছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকারি জনবল কাঠামোতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার:সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আত্মহত্যা

ইসলামিক ফিনটেকে বাংলাদেশের সম্ভাবনা প্রচুর

অাকাশ জাতীয় ডেস্ক:

ইসলামি ফিন্যান্স একাডেমি অ্যান্ড কনসালটেন্সির উদ্যোগে রবিবার বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ফিনটেক কনফারেন্স। এতে ব্যাংকার, আইনজীবী, প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নানা পেশার পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পুরো কনফারেন্সটি মোট তিনটি সেশনে অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেশনটি হয়েছে ‘হালাল উপার্জনের গুরুত্ব ও উপায়’ শীর্ষক। এই সেশনে আলোচনা করেছেন আইএফএসির ফাউন্ডার ডিরেক্টর মুফতি আব্দুল্লাহ মাসুম। তিনি কোরআন সুন্নাহর আলোকে হালাল উপার্জনের গুরুত্ব, সমাজে প্রচলিত বিভিন্ন হারাম ইনকাম, আধুনিক লেনদেনে হালাল হারামের বিভিন্ন দিক ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আলোচনা করেছেন।

ইসলামিক ফিনটেক (ফিন্যান্সিয়াল টেকনোলজি) বিষয়ে আলোচনা করেছেন মুফতি ইউসুফ সুলতান (পিএইচডি গবেষক, ইনসিফ, মালেশিয়া)। তিনি ইসলামিক ফিনটেক এর বৈশ্বিক চাহিদা এবং বাংলাদেশের সম্ভাবনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, এই খাতে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা এই খাতে অনেক অবদান রাখতে পারেন।

তিনি এ প্রসঙ্গে মালেশিয়া ও ইন্দোনেশিয়াসহ বেশ কিছু মুসলিম দেশের উদাহরণ টেনে বলেন, ইসলামিক ফিনটেক খাতে এসব দেশে অনেক কাজ হচ্ছে। অবকাঠামো উন্নয়ন এবং সরকারি নিয়ম নীতি সহজতর করা হলে এই খাত আগামী দিনে বহু সম্ভাবনা সৃষ্টি করবে।

তৃতীয় সেশনে উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করা হয়। শরিয়াহ এক্সপার্ট হিসেবে আলোচনায় অংশ নেন মুফতি আব্দুল্লাহ মাসুম এবং মুফতি ইউসুফ সুলতান। আইএফএসির ট্রেইনার আবু সাঈদ যোবায়েরের সঞ্চালনে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং এর হেড আব্দুল আউয়াল সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী

ইসলামিক ফিনটেকে বাংলাদেশের সম্ভাবনা প্রচুর

আপডেট সময় ১১:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮