ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সৌদি আরবে অবৈধ বাংলাদেশিদের ফেরার আহ্বান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরার আহ্বান জানিয়েছেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা অবৈধ কাজে জড়িত হয়ে দেশের সম্মান ক্ষুণ্ন করবেন না। অবৈধ প্রবাসীরা দেশে ফেরত গেলে আবার সৌদি আরবে ফেরত আসার সুযোগ পাবেন। সৌদি আরবের দাম্মামে ‘সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও বাংলাদেশ সোসাইটি’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। শুক্রবার বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গোলাম মসিহ বলেন, ‘প্রবাসীরা যেন হয়রানি ছাড়া পাসপোর্ট পেতে পারে, তার জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে এবং সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সেবা দিচ্ছে।’ একইসঙ্গে প্রবাসীদের লাইফ ইন্স্যুরেন্স দেওয়ার জন্য চেষ্টা করছেন বলেও তিনি জানান।রাষ্ট্রদূত পৃথকভাবে দাম্মামের দু’টি বড় কোম্পানি ইসাদ ও ইমদাদের মালিকপক্ষের সঙ্গে বৈঠক করে কর্মী নেওয়ার আগে প্রশিক্ষণের ওপর জোর দিয়ে বলেন, ‘এর ফলে সময় ও অর্থের সাশ্রয় হয়।’

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রফতানিতে ইসাদ ও ইমদাদের আগ্রহের কথা রাষ্ট্রদূতকে জানান কোম্পানি দু’টির কর্মকর্তারা। তারা রাষ্ট্রদূতকে জানান আরবি ও ইংরেজির ওপর কর্মীদের ন্যূনতম জ্ঞান থাকলে কাজের সুবিধা হয়।’ ইমদাদ কোম্পানির সঙ্গে আলোচনাকালে তারা প্রকৌশলী জ্ঞানসম্পন্ন শ্রমিক, নির্মাণ শ্রমিক ও ড্রাইভার নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে এ ব্যাপারে রাষ্ট্রদূতের সহযোগিতা চান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মাদ সারওয়ার আলম, প্রথম সচিব মোহাম্মাদ আসাদুজ্জামান, দ্বিতীয় সচিব মোহাম্মাদ ফকরুল ইসলাম, সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মাদ আব্দুল ওয়াহাব প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সৌদি আরবে অবৈধ বাংলাদেশিদের ফেরার আহ্বান

আপডেট সময় ১১:৪৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭