ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

আফরিন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে: তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার আফরিনে তুরস্কের অভিযান শেষ হলে এলাকাটিকে এর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসগলু। শুক্রবার তুরস্কের দক্ষিণাঞ্চলের আনদালিয়া শহরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর আনাদলু এজেন্সির।

এদিকে সিরিয়ার আফরিনের তুরস্কের সেনাবাহিনীর পরিচালিত অভিযানের মধ্যে সেখানকার সাধারণ নাগরিকদের মাঝে খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী। একই সঙ্গে পিকেকে ও অন্যান্য সন্ত্রাসীদের ভয়ে বাড়িছাড়া মানুষকে তাদের ঘরবাড়িতে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে তুর্কি সেনাবাহিনী।

খবরে বলা হয়েছে, আফরিনে আদামা এলাকায় অভিযান শেষে সেনাবাহিনী গ্রামবাসীদের মধ্যে খাবার বিতরণ করেছে। এছাড়া সেনাবাহিনীর ডাক্তাররা স্থানীয়দের চিকিৎসাসেবা দিচ্ছে।

তুর্কি সেনাপ্রধান হুলুসি আকন বলেন, তুরিস্কের সীমান্তবর্তী এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসীদের নিষ্ঠুরতা থেকে সাধারণ মানুষকে নিরাপত্তা ও শান্তি দিতে চেষ্টা করছে সেনাবাহিনী।

অন্যদিকে সিরিয়ার আফরিনে সেনা অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের নির্মূল করতে তুরস্ক একাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ অভিযানে আফরিন অঞ্চলে সাধারণ নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সাধারণ নাগরিকদের নিরাপত্তায় তুরস্ক সজাগ রয়েছে। শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় নিজ দলের এক সভায় এরদোগান এসব কথা বলেন।

আফরিন অঞ্চলে পরিচালিত অভিযান ইতিমধ্যে আজাজ অঞ্চলেও বিস্তৃত করা হয়েছে বলে জানিয়েছেন এরদোগান। তবে অন্য কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা তুরস্কের নেই জানিয়েছে তিনি বলেন, তুরস্ক অন্য কোনো দেশের সঙ্গে সংঘাতে জড়াবে না। তবে যদি কেউ সামরিক আগ্রাসন চালায় তাহলে তাদের মোকাবেলা করা হবে।

আফরিন ও আজাজে তুরস্কের অভিযানের লক্ষ্য হচ্ছে দেশটির সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা। এরদোগান বলেন, সন্ত্রাসীরা পর্যায়ক্রমে প্রস্তুতি নিচ্ছিল এবং তুরস্কের সীমান্তের দিকে এগোচ্ছিল, যা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে এসব হুমকি মোকাবেলায় তুরস্ক একাই যথেষ্ট জানিয়ে এরদোগান বলেন, তুরস্ক এসব সন্ত্রাসীর দমনে একাই যথেষ্ট। এজন্য কোনো দেশের সহায়তার প্রয়োজন নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, আমাদের অভিযান আমাদের নিরাপত্তার জন্য, সন্ত্রাসের বিরুদ্ধে।

আফরিন ও আজাজ অঞ্চলে অভিযান শেষ হওয়ার পর তুর্কি বাহিনী মানজিব প্রদেশেও অভিযান চালাবে বলে জানান এরদোগান।

Tag :
আপলোডকারীর তথ্য

আফরিন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে: তুরস্ক

আপডেট সময় ১০:২০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮