ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

জনগণের জন্য আমরা ভালো কাজ করছি: নসরুল হামিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদ্যুৎ,জ্বালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, জনগণের জন্য আমরা ভালো কাজ করছি। শতভাগ বিদ্যুতায়নের পাশাপাশি কেরাণীগঞ্জের রাস্তা-ঘাটেরও ভালো উন্নয়ণ হয়েছে। বিদ্যুৎ সেক্টরকে আরো আধুনিকায়নের লক্ষে এখানকার সকল বিদ্যুৎ লাইন মাটির নিচদিয়ে সঞ্চালনের পরিকল্পনা রয়েছে। শুক্রবার কেরাণীগঞ্জের আগানগর ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২ হাজার কোটি টাকার উন্নয়ণ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে কেরাণীগঞ্জ। এরমধ্যে শুভাঢ্যা খালের তীর সংরক্ষণ করে সৌন্দর্য বর্ধন, ঢাকা-মাওয়া মহাসড়কে ৮ লেনের বাস্তবায়ন। জিনজিরা জনিটাওয়ার পর্যন্ত ৪ লেন। জিনজিরা সৈয়দপুর সড়কের নবাবগঞ্জ – দোহার পর্যন্ত ৬শ কোটি টাকার উন্নয়ন। এছাড়া এসকল উন্নয়ণের বেশীরভাগই চলমান ও প্রক্রিয়াধিন রয়েছে।

তিনি বলেন, কেবল রাস্তা-ঘাট ঠিক করলেই ভোট পাওয়া যায় না ভোটের জন্য মানুষের মন জয় করতে হয়। কাজেই ছাত্রলীগকে জনসেবার মধ্যে থাকতে হবে , শৃংখলিত থাকতে হবে এবং মানুষের মন জয় করতে হবে। তিনি বলেন বাংলাদেশ ছাত্রলীগ জাতীর জনকের হাতে গড়া সংগঠন। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সংগঠন। এখানে ছাত্র ব্যতিত কোন অছাত্রের স্থান থাকবে না। প্রতিমন্ত্রী বলেন, আমরা জনগনের জন্য কাজ করতে চাই । তাই আমরা ভালো লোকের সংগঠন চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ

জনগণের জন্য আমরা ভালো কাজ করছি: নসরুল হামিদ

আপডেট সময় ০৭:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭