ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারেকের পরিকল্পনায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা, দাবি রাষ্ট্রপক্ষের

অাকাশ জাতীয় ডেস্ক:

২১শে আগস্ট গ্রেনেড হামলা হয় তারেক রহমানের পরিকল্পনায়। সে হামলায় ব্যবহৃত আর্জেস গ্রেনেড কিনতে জঙ্গিদের তিনিই অর্থ-সহায়তা করেন। এই মামলায় এমনটায় দাবি করেছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে তারেক রহমানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর দাবি,তাকে এই মামলায় জড়ানো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে।

১৪ বছর ধরে চলছে বহুল আলোচিত ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। যদিও এরইমধ্যে তারেক রহমান,লৎফুজ্জামান বাবরসহ ৪৯ আসামির মৃত্যুদণ্ড চেয়ে যুক্তিতর্ক শেষ করেছে রাষ্ট্রপক্ষ। এখন চলছে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন।

সোমবার দুপুরে মামলার অন্যতম আসামি পলাতক তারেক রহমানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলায় তারেককে জড়ানো হয়েছে দাবি করে সোমবারের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তিনি।মঙ্গলবার আবারই যুক্তিতর্ক উপস্থাপন করবেন তিনি।

তারেক রহমানের আইনজীবী বলেন, মুফতি হান্নান সহ অন্যান্যরা কোথাও বলেননি তারেক রহমান এই ঘটনার সঙ্গে জড়িত। কোন অভিযোগ প্রমাণিত হয়নি তারি আসামীরা খালাস পাবেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর বলছেন,হামলার পরিকল্পনা,বিস্ফোরক সরবরাহ থেকে শুরু করে সবশেষ হামলার আলামত নষ্টসহ সবকিছুই হয়েছে তারেক রহমানের সম্পৃক্ততায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, হাওয়া ভবনে বসে এই মামলার অনেক আসামীর সঙ্গে বৈঠক করে তাদের সব ধরনের প্রশাসনিক সহায়তা দিয়েছেন তারেক রহমান। আর্জেস গ্রেনেড সরবরাহ করেছেন যাতে সহজেই হামলা করানো যায়। হামলার পরবর্তী সময়ে নির্বিঘ্নে নিরাপদে ঘটনা স্থল ত্যাগ করতে পারার জন্যেও ব্যবস্থা নিয়েছেন তিনি।

আলোচিত এ মামলার ৪৯ জন আসামির মধ্যে বাবরসহ ২৩ জন আসামি কারাগারে রয়েছেন।আর তারেকসহ ১৮ জন রয়েছেন পলাতক।২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের সমাবেশে বোমা হামলায় তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভী রহমান সহ ২২ জন নিহত হন।আহত হন দুই শতাধিক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তারেকের পরিকল্পনায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা, দাবি রাষ্ট্রপক্ষের

আপডেট সময় ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮