ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

মিয়ানমারকে যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা নির্যাতনের কারণে মিয়ানমার বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত হলেও দেশটির প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত রয়েছে। এবার মিয়ানমারের কাছে ছয়টি এসইউ-৩০ যুদ্ধবিমান বিক্রি করছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা আরআইএ।

আরআইএর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার নিজেদের স্থল ও নৌবাহিনীর জন্য রাশিয়ার কাছ থেকে অন্যান্য সামরিক রসদ কেনার আগ্রহও প্রকাশ করেছে।

২০১৭ সালের আগস্ট থেকে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতন আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার জন্ম দেয়। নির্যাতনের মুখে দেশটি থেকে প্রায় সাড়ে ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘ এই নির্যাতনকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে বর্ণনা করে। এদিকে মিয়ানমার সেনাবাহিনী শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির দায়ে যুক্তরাষ্ট্র মিয়ানমারের ১৩ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যাদের মধ্যে রাখাইনে বর্বর নির্যাতন চালানোর সময় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত জেনারেল মং মং সোয়ে-ও আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

মিয়ানমারকে যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

আপডেট সময় ১০:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮