ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রেমিককে ছুরিকাঘাত, লাভলীর জামিন আবেদন নামঞ্জুর

পুলিশের হাত আটক লাভলী ইয়াসমিন মিতা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পেছনের গেটের বিপরীতে সাবেক প্রেমিককে ছুরিকাঘাতকারী লাভলী ইয়াসমিন মিতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম একেএম মঈদ উদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন। লাভলীর আইনজীবী নজরুল ইসলাম সরদার তার পক্ষে জামিন শুনানি করেন।

তিনি বলেন, সাবেক প্রেমিক আলামিন দুই বছর ধরে লাভলীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করতেন। তিনি ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী। উত্ত্যক্তের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। অন্যদিকে আলামিনের আইনজীবী লাভলীর জামিন আবেদন নামঞ্জুর করার আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার লাভলীকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে লাভলীকে হাজির করে পুলিশ। ওই দিন শাহবাগ থানায় করা হত্যাচেষ্টা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

গত বুধবার সন্ধ্যায় আলামিনকে ছুরিকাঘাত করেন লাভলী। আল আমিনের বন্ধু রাজু জানায়, আল আমিন চকবাজার ইসলামবাগ এলাকায় থাকে। পেশায় প্লাস্টিক ব্যবসায়ী। লাভলী নামে এক তরুণীর সঙ্গে আলামিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছু দিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

ঘটনার পর শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, ৫-৬ বছর ধরে লাভলীর সঙ্গে আলামিনের প্রেম ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেমিককে ছুরিকাঘাত, লাভলীর জামিন আবেদন নামঞ্জুর

আপডেট সময় ০৯:২৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮