ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় : সালাহউদ্দিন জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা ভোটার মাইগ্রেশন অস্বাভাবিক: নজরুল ইসলাম বঙ্গভবনের ই-‌মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ডিভাইস হ্যাকের অভিযোগ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি

সুনির্দিষ্ট অভিযোগেই শিক্ষামন্ত্রীর পিওসহ তিনজন গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাসহ নিখোঁজ হওয়া শিক্ষামন্ত্রীর পিওসহ তিনজনকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান মন্ত্রী।

সোমবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। এর মন্ত্রী রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেন।

গতকাল রবিবার রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনসহ তিন দিনে নিখোঁজ তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বাকি দুইজন হলেন লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিন।

ডিবি সূত্র জানায়, রাত সাড়ে আটটায় শিক্ষা মন্ত্রণালয়ের রিসিভ ও ডেসপাস শাখার উচ্চমান সহকারী মো. নাসিরুদ্দিনকে এক লাখ ৩০ হাজার টাকাসহ গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তার সঙ্গে যোগাযোগের সূত্র ধরে মোতালেব হোসেনকে গ্রেপ্তার করা হয়। অপর এক অভিযানে লেকহেড স্কুলের মো. খালেদ হাসান মতিনকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তাদের গ্রেপ্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গোয়েন্দারা যখন কাউকে গ্রেপ্তার করে, তখন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বলেই গ্রেপ্তার করা হয়েছে।’

মন্ত্রী জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর ভিত্তিতেই তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে।

সম্প্রতি এক নারীকে অস্ত্রের মুখে বিয়ে করার অভিযোগ উঠে ডিএমপির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টির তদন্ত চলছে। প্রতিবেদন পেলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনির্দিষ্ট অভিযোগেই শিক্ষামন্ত্রীর পিওসহ তিনজন গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:২০:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮