ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

এডিবি আমাদের বৃহৎ অংশীদার: এলজিআরডি মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাক (এডিবি) বৃহৎ অংশীদার।

স্থানীয় সরকার বিভাগের অধীনস্ত এলজিইডিতে ১৫টির অধিক প্রকল্প এডিবির সহায়তায় বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রকল্পে এডিবির অর্থ সহায়তা রয়েছে প্রায় ১৫ হাজার ৫০০ কোটি টাকা।

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ রবিবার এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সচিবালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন।

এ সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় চলমান বিভিন্ন প্রকল্পের বিষয়েও আলোচনা হয়।

এলজিআরডি মন্ত্রী নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টরকে বর্তমান সরকারের আমলে উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন দিক সম্পর্কে অবগত করেন। তিনি বলেন, যোগাযোগ, অবকাঠামো, নদী সংস্কার, পরিবেশ, কৃষি, পানি সরবরাহের অগ্রগতিতে বাংলাদেশ বিশে^ রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর জানান, এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের উন্নয়নে দ্বিতীয় বৃহৎ অংশীদার হিসেবে গত পাঁচ বছরে প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে। ভবিষ্যতে এ সহায়তা আট বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে তিনি উল্লেখ করেন।

মনমোহন প্রকাশ বলেন, বর্তমানে মাত্র ৬০ জন লোকের হাতে বিশ্বের অর্ধেকেরও বেশি সম্পদের মালিকানা রয়েছে। ফলে সম্পদের বন্টনে বিশাল অসামঞ্জস্যতা বিরাজ করছে।

তিনি জানান, এডিবি এ বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে। এজন্য সামাজিক অবকাঠামো উন্নয়নে এডিবি সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। মনমোহন প্রকাশ উন্নত ও আধুনিক নগরায়নে এবং যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক এ এস এম মাহবুবুল আলম, এডিবির বহিঃসম্পর্ক বিভাগের দল প্রধান গোবিন্দ বার, পানিসম্পদ ব্যবস্থাপনা বিভাগের দল প্রধান জহির উদ্দিন আহমদ ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নামফলক থেকে নিজের নাম সরানোর দাবিতে ভবন উদ্বোধন করলেন

এডিবি আমাদের বৃহৎ অংশীদার: এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় ১১:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮