ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

প্রত্যেক বিভাগীয় শহরে হৃদরোগ হাসপাতাল স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে পর্যায়ক্রমে একটি করে স্বতন্ত্র বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।

আজ রবিবার সংসদে জাতীয় পার্টির (এ) সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে আরো জানান, দেশে হৃদরোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় প্রত্যেকটি বিভাগীয় শহরে উন্নত হার্টের চিকিৎসার জন্য সরকার এসব হাসপাতাল স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় ইতিমধ্যে সারাদেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নতমানের হার্টের চিকিৎসার জন্য করোনারী কেয়ার ইউনিটসহ আলাদা হৃদরোগ বিশেষায়িত বিভাগ এবং কিডনী বিভাগ খোলা হয়েছে।

তিনি বলেন, এসব হৃদরোগ বিভাগসমূহে উন্নতমানের হৃদরোগ চিকিৎসার সকল প্রকার ব্যয়বহুল ওষুধসহ বিনামূল্যে সেবা দেয়া হয় এবং বেশ কিছু মেডিকেল কলেজ হাসপাতালে এনজিওগ্রামসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে।

মোহাম্মদ নাসিম বলেন, ঢাকায় অবস্থিত বিশেষায়িত হৃদরোগ হাসপাতালে দেশের দরিদ্র জনসাধারণসহ অন্যান্য সকল রোগীকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামীণ দরিদ্র সাধারণ জনগণের দৌরগোড়ায় বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সারাদেশে ৩১ শয্যা বিশিষ্ট সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করে সেখানে হৃদরোগ বিশেষজ্ঞসহ মেডিসিন, সার্জারি, গাইনীঅবস, এ্যানেসথেসিয়া, শিশু, হৃদরোগ, ইএনটি, চক্ষু, অর্থোপেডিকস এবং চর্ম ও যৌন এই ১০টি রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের পদ সৃষ্টি করে জনবল পদায়ন করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর ও আদাবরে পৃথক ঘটনায় গ্রেপ্তার ১৩

প্রত্যেক বিভাগীয় শহরে হৃদরোগ হাসপাতাল স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১০:৫৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮