ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

নিজ মন্ত্রণালয়ের অপহৃত দুইজনকে উদ্ধারে শিক্ষামন্ত্রীর অনুরোধ

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজের ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন এবং নিজ মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার নিজ কক্ষে সাংবাদিকদের এই কথা জানান মন্ত্রী নিজেই।

এর আগে দুপুরে মন্ত্রীর কক্ষে মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আবু আলম শিক্ষামন্ত্রীর কাছে কান্নাকাটি করে বলেন, ‘দুইজনকে অপহরণ করা হয়েছে। এরই মধ্যে শনিবার বিকালে আমার বাসায় সাত/আটজন লোক গিয়ে আমাকে খুঁজেছে। আমি বাইরে কোথাও যেতে ভয় পাচ্ছি।’ এ সময় মন্ত্রী তাকে আশ্বস্ত করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও বাংলাদেশ সচিবালয় চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আলী জানান, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনকে শনিবার বিকাল ৪টার দিকে মোহাম্মদপুরের বসিলা রোড থেকে অপহরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বনানী থেকে অপহরণ করা হয় উচ্চমান সহকারী নাসির উদ্দিনকে।

মোহাম্মদ আলী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এরপর আমাকে অপহরণের শিকার হতে হবে। আমাকে সহকর্মীরা সাবধানে থাকতে বলেছেন।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পিকনিকের টাকা যাদের কাছে রয়েছে তারাই অপহরণের শিকার হয়েছেন। বিষয়টি ভয় পাওয়ার মতোই।’

মন্ত্রণালয় সূত্র জানায়, এ বিষয়ে আজ রবিবার বিকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠক করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নামফলক থেকে নিজের নাম সরানোর দাবিতে ভবন উদ্বোধন করলেন

নিজ মন্ত্রণালয়ের অপহৃত দুইজনকে উদ্ধারে শিক্ষামন্ত্রীর অনুরোধ

আপডেট সময় ১০:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮