ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাশার ও আব্দুল হক নামে দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। ব্রাহ্মণবাড়িয়া সদর ও লাখাই থানায় বাশারের বিরুদ্ধে ৫টি ও আব্দুল হকের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

এ ঘটনায় এএসপি সার্কেল মনিরুজ্জামান ফকির, সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভুইয়াসহ ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের লাখাই এলাকার বাশার ও আব্দুল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার সুতিয়ারা গ্রামে। ঘটনাস্থল থেকে পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সরাইল থানার ওসি মো. মফিজ উদ্দিন জানান, ডাকাতি ঘটনায় আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওই দুজনকে নিয়ে শাহবাজপুর এলাকায় অভিযানে যায়। এসময় তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে, তবে সহযোগীদের গুলিতে ডাকাত বাশার ও আব্দুল হক গুরুতর আহত হয়।

পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক বাশার ও আব্দুলকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহত বাশারের বিরুদ্ধে ৫টি ও আব্দুল হকের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে নিহত ২

আপডেট সময় ১১:২৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮