ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

সমস্যা দেখতে সরেজমিনে হাওরে পানিসম্পদ মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অকাল বন্যায় ফসলহানির কারণ জানতে সরেজমিনে সুনামগঞ্জের হাওর পরিদর্শন করেছেন সদ্য দায়িত্ব নেয়া পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এ সময় তিনি বলেছেন, আমি কাজটি মন্ত্রণালয়ে বসেও করতে পারতাম। এখানে এসে দেখে গেলাম যে সমস্যাটা কী, কেন ফসল নষ্ট হয়, পানি কোথা থেকে আসে।

শনিবার দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেশ কয়েকটি হাওরের ফসলরক্ষা বাঁধ পরির্দশন করেন মন্ত্রী।

পানিসম্পদ মন্ত্রী জানিয়েছেন, গত বছর হাওরের ফসল বাঁধের কারণে তলিয়ে গেছে। আর যেন বাঁধ ভেঙে কৃষকের ফসল তলিয়ে না যায় সে জন্য পানি উন্নয়ন বোর্ডের লোকজন তিন মাস সুনামগঞ্জে অবস্থান করবে। বাঁধ নির্মাণের কাজ দ্রুত গতিতে করার জন্য জনবল বাড়ানো হয়েছে।

মন্ত্রী বলেন, আগাম বন্যা ও ভূমিকম্পের পূর্বাভাস দ্রুতগতিতে সবাইকে জানাতে হবে। এ সময় ভৈরবের কাছে ভরাট হওয়া নদীতে ড্রেজারে খননের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের মৌখিক নির্দেশ দেন মন্ত্রী। যেসব জায়গায় নদী খননের দরকার সেসব জায়গায় জরুরি ভিত্তিতে নদী খনন করার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বর্ষাকালে হাওরে যে পানি আসে তা থেকে সৃষ্ট বন্যায় ফসল নষ্ট হয়। গত বছর বাঁধের কাজে পুকুরচুরি করায় বাঁধ ভেঙে গিয়ে হাওরের ফসল তলিয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে এই এলাকার কৃষক।

এখানে পানি নিষ্ককাশনের জন্য খাল কাটা শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী। পানিসম্পদ মন্ত্রী শনিবার স্পিডবোটে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরের জামালগঞ্জ সদর ইউনিয়নের মুচি বাড়ির খাল, হালির হাওরের লক্ষ্মীপুর ক্লোজার পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, অতিরিক্ত সচিব মো. ইউসুফ, বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সাংসদ এহিয়া চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এমরান হোসেন, পুলিশ সুপার বরকততুল্লা খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক এম আনোয়ার হোসেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভুঁইয়া, উপজেলা শাখা কর্মকর্তা নিহার রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, রজব আলী, অসিম তালুকদার প্রমূখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

সমস্যা দেখতে সরেজমিনে হাওরে পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় ১২:৪০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮